মোবাইল অপারেটর বাংলালিংক গ্রাহকদের জন্য বাণিজ্যিকভাবে অনলাইনে টপ আপ
সেবা চালু করেছে। এর ফলে গ্রাহকেরা তাদের বাংলালিংকের করপোরেট ওয়েবাইট থেকে
টপ আপ সেবা গ্রহণ করতে পারবেন। বাংলালিংকের সব গ্রাহকই এখন থেকে বিশ্বের
যেকোনো জায়গা থেকে কোনো রকম বাড়তি চার্জ ছাড়াই বাংলালিংকের ওয়েবসাইট ভিজিট
করে যেকোনো ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিজেদের মোবাইল ফোনে টপ-আপ
করতে পারবেন।
গ্রাহকরা ডেস্কটপ থেকে www.banglalink.com.bd
এমনকি প্রবাসে অবস্থানরত অর্থাৎ প্রবাসী বাংলাদেশীরাও (এনআরবি) দেশে
তাদের পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবের বাংলালিংক মোবাইল নম্বরে উপহার হিসেবে
টপ-আপ পাঠানোর সুযোগ পাবেন।’
এই সেবা চালুর ক্ষেত্রে বাংলালিংককে টেকনিক্যাল ও পেমেন্ট গেটওয়ে সলিউশন
সরবরাহ করেছে শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি (আইটি) সমাধানকারী প্রতিষ্ঠান
সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল)।
এসএসএল ব্যবসায়িক অংশীদার হিসেবে বাংলালিংককে ওয়ান স্টপ টপ-আপ সলিউশন
সরবরাহের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের অনলাইনভিত্তিক, এসএমএস ব্যাংকিং ও
ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রেও সহযোগিতা করে আসছে। বর্তমানে
বাংলাদেশে বাংলালিংকের প্রায় দুই কোটি ৯০ লাখের মত গ্রাহক রয়েছে। বাংলালিংক
হচ্ছে নেদারল্যান্ড্সভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।