24 May 2014

কিভাবে আপনার উইন্ডোজের গতি বাড়াবেন?

নিচের কয়েকটি ধাপ অনুসরন করে আপনি ঐ সব অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলতে পারেন। ধাপগুলো হলোঃ
১। My Computer আইকনে রাইট ক্লিক করে Manage অপশন সিলেক্ট করুন।
২। Event Viewer এ ক্লিক করে Expand করে Application এ রাইট ক্লিক করুন এবং আবির্ভূত কনটেক্সট মেনু হতে Clear All Events অপশন সিলেক্ট করুন। সেভ করতে চাইলে No বাটনে ক্লিক করুন। একই ভাবে নিচের সিস্টেমের ইভেন্টগুলো ক্লিয়ার করুন।
৩। এবার My Computer থেকে বের হয়ে এসে Start মেনু থেকে Run সিলেক্ট করে Text Box এ %Temp% লিখে Enter করুন। সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।

৪। একইভাবে Start->Run->Temp লিখে সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
৫। একইভাবে Start->Run->Recent লিখে সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
৬। একইভাবে Start->Run->Prefetch লিখে সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
৭। একইভাবে Start->Run->Tree লিখে সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
এবার নিজেই দেখুন আপনার কমপিউটারের গতি কতটুকু বেড়েছে।