Showing posts with label কৃষি. Show all posts
Showing posts with label কৃষি. Show all posts

31 August 2015

কৃষি প্রশ্ন উপ সহকারী কৃষি নিয়োগ প্রস্তুতি প্রশ্ন-08

** বাংলাদেশে ছাগল প্রজনন কেন্দ্র----- সিলেট।
** যমুনা পাড়ি ছাগলের অপর নাম----- রাম ছাগল।
** বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র----- বাগেরহাট।
** গো বসন্ত হচ্ছে----- গবাদিপশুর রোগ।
** বাংলাদেশে হরিণ প্রজনন কেন্দ্র----- কক্সবাজার।
** গলদা চিংড়ি চাষ করা হয়----- স্বাদু পানিতে।
** বাগদা চিংড়ি চাষ করা হয়----- লোনা পানিতে।
** ইলিশ মাছের পোনাকে বলা হয়----- জাটকা।
** ইলিশ মাছ গবেষেণা কেন্দ্র----- চাঁদপুর।
** মুখে ডিম রেখে বাচ্চা ফুটায়----- তেলাপিয়া মাছ।

কৃষি প্রশ্ন উপ সহকারী কৃষি নিয়োগ প্রস্তুতি প্রশ্ন-07

** বাংলাদেশের মোট বিভাগ---7টি।
** বাংলাদেশের মোট জেলা---64টি।
** বাংলাদেশের সর্বশেষ জেলা (প্রস্তাবিত)--- ভৈরব (65 তম)।
** বাংলাদেশে মোট থানার সংখ্যা---636 টি। 
** বাংলাদেশে উপজেলার সংখ্যা--- 489টি।
** বাংলাদেশের মোট পৌরসভা--- 319টি।
** বাংলাদেশের মোট ইউনিয়ন সংখ্যা--- 4562টি।
** বাংলাদেশে রেলওয়ে থানা--- 21টি।
** বাংলাদেশে নৌ থানা--- 4টি।

20 August 2015

উপ সহকারী কৃষি নিয়োগ প্রশ্ন-6 (কৃষি প্রশ্ন)

* বাংলাদেশের নদী গবেষণা ইন্সটিটিউট কেন্দ্র কোথায় অবস্থিত? - ফরিদপুরে।
* মাওয়া ফেরিঘাট কোন নীর তীরে অবস্থিত? - পদ্মা।
* মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? - আড়িয়াল খাঁ।
* বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নামানুসারে? -ফেনী।
* কোন দেশ দ্বারা গৃহীত নদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিবাদ করেছে? - ভারত।
* কর্ণফুলী নদী কোন জেলার মধ্যদিয়ে প্রবেশ করেছে?    -পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্যদিয়ে।
* কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? - আসাম।
বাংলাদেশের প্রধান প্রধান দ্বীপসমূহ কী কী?
- সেন্টমার্টিন, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, দক্ষিণ তালপট্টি, ছেঁড়াদ্বীপ।
* বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি? - বাংলাদেশ।

উপ সহকারী কৃষি নিয়োগ প্রশ্ন-5

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
- ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কিমি.।
* বাংলাদেশের পূর্বের সীমানা কী?
- আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার।
* নদী ও বনাঞ্চল বাদে বাংলাদেশের মোট আয়তন কত?
-১,১৫,৬০৬.৪৯ ব. কিমি.।
* বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য অবস্থিত? - পশ্চিমবঙ্গ।
* বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন দ্বীপপুঞ্জ রয়েছে?
- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
* বাংলাদেশের দক্ষিণে সীমানা কী? - বঙ্গোপসাগর।
* বাংলাদেশের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে?
-২টি (ভারত ও মিয়ানমার)
* বাংলাদেশের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে?
- ৫টি (পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম)।

19 February 2015

উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রস্তুতি প্রশ্ন-1

১/ বাংলাদেশে প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
ক) ২২ জানুয়ারি, ১৯৭২
খ) ৩১ ডিসেম্বর, ১৯৭৩ ***(উত্তর)
গ) ১০ মার্চ, ১৯৭৩
ঘ) ২০ ডিসেম্বর, ১৯৭৩

২/ ভাষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালের একুশে পদক লাভ করেন কে?
ক) মজিবুর রহমান
খ) ভাষা সৈনিক আবদুল মতিন
গ) বেলাল চৌধুরী
ঘ) বদরুল আলম ***(উত্তর)

৩/ ২০০৯ সালে Samsung কোন অপারেটিং সিস্টেম চালু করে?
ক) Forefox
খ) Android
গ) Bada ***(উত্তর)
ঘ) Trio

25 September 2014

ধানের পাতা পোড়া রোগ দমনে কৃষক ভাইদের করণীয়

সাম্প্রতিক সময়ে দেশের উত্তরাঞ্চলের কোন কোন স্থানে আমন ধান ক্ষেতে পাতা পোড়া রোগের আক্রমণ দেখা দিয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটউট (ব্রি) এর মতে রোগটি মূলত স্বর্ণা (বিভিন্ন জাতের স্বর্ণা) ও সোনার বাংলা জাতে আক্রমণ করেছে। পাশাপাশি ব্রি ধান৪৯ ও ব্রি ধান৫১ জাতে এ রোগের আক্রমণ নেই বললেই চলে।
পাতাপোড়া রোগে ধান গবেষণার পরামর্শ হলো:

১) ৬০ গ্রাম থিয়োভিট + ৬০ পটাশ সার ২০ গ্রাম দস্তা সার একত্রে ১০ লিটার পানিতে মিশিয়ে ৫/৬ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। তাহলে এ রোগ পুনরায় বৃদ্ধি পাবে না এবং নিয়ন্ত্রণে আসবে;

23 September 2014

কীটনাশক প্রয়োগ না করে টমেটোর পোকা ও রোগ দমন।


Home » প্রথম ফিচার » কৃষি » কীটনাশক প্রয়োগ না করে টমেটোর পোকা ও রোগ দমন


টমেটোতে বিভিন্ন ধরনের পোকা ও রোগ আক্রমণ করে। বাংলাদেশের কৃষকরা এসব রোগ ও পোকা দমনের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকে। যেগুলো আমাদের শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে এবং পরিবেশের
images

যথেষ্ট ক্ষতিসাধন করে থাকে।
বাংলাদেশে টমেটো একটি অতি জনপ্রিয় শীতকালীন বা রবি মৌসুমের ফসল। এটি ফল জাতীয় পুষ্টিসমৃদ্ধ সবজি। কাঁচা ও পাকা উভয় অবস্থায় সালাদ হিসেবে খাওয়া যায় এবং সুস্বাদু। অন্য সবজির সঙ্গেও রান্না করা যায়। প্রক্রিয়াজাতকৃত টমেটো থেকে তৈরি স্যুপ, কেচআপ ও অন্যান্য খাদ্যসামগ্রী বর্তমানে সব দেশেই প্রিয় এবং বহুল প্রচলিত। কিন্তু এই জনপ্রিয় টমেটো আমাদের জন্য কতটুকু স্বাস্থ্যকর। টমেটোতে বিভিন্ন ধরনের পোকা ও রোগ আক্রমণ করে। বাংলাদেশের কৃষকরা এসব রোগ ও পোকা দমনের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকে। যেগুলো আমাদের শরীরে

11 September 2014

সুস্থ থাকতে প্রতিদিন কলার উপকারিতা।

কলাতে ভিটামিন বি-সি থাকায় তা শরিরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তের লোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে।
তাই সকাল হোক বা বিকেলের টিফিন কলাকে রোজ একটা ফল হিসেবে খেতেই পারেন। বিশেষ করে ব্রেক ফার্স্টের প্লেটে দুধ ফ্লেক্সের সঙ্গে ফ্রুট হিসেবে একটা কলা রাখতেই পারেন।আর যারা নিয়মিত জিম বা অন্য ধরনের ব্যায়াম করেন তাদের জন্যও রইল কলা৷ কারণ, কলাতে প্রচুর এনার্জি থাকে৷ দুধের সঙ্গে মিশে খাওয়া গেলে তা হতে প্রায় পুরোপুরি সুষম খাদ্য পাওয়া যায়।
কলা নিরাপদ হজমের জন্য পথ্য হিসাবে কাজ করে।

10 September 2014

কৃষি যান্ত্রিকীকরণ এ নতুন প্রযুক্তি ---- রাইস ট্রান্সপ্লান্টার

আজকে যে বিষয়টা নিয়ে পোষ্ট দিচ্ছি তা বাংলাদেশের কৃষি ক্ষেত্রের (ধান চাষে) জন্য অতন্ত প্রয়োজনীয় যন্ত্র। বিশ্বের বিভিন্ন দেশে যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকলেও আমাদের দেশের জন্য সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তি।

যন্ত্রের নাম : রাইস ট্রান্সপ্লান্টার (ধানের চারা রোপন যন্ত্র)



উপরে যে ছবিটি দিয়েছি এর অনুরুপ যন্ত্রই দেশের ৩/৪ টি কৃষি যন্ত্রপাতি বাজারজাতকারী প্রতিষ্ঠান বর্তমানে বাজার জাত করছে।

19 August 2014

মাটির গুণাগুণ জেনে ফলের গাছ লাগাবেন

বাংলাদেশে প্রাপ্ত বেশিরভাগ ফল গাছই দেশের সর্বত্র কম-বেশি জন্মে থাকে। এর কারণ দেশের এক স্থান থেকে অন্য স্থানের আবহাওয়ায় তারতম্য খুব বেশি নয়। দেশের এক এলাকা থেকে অন্য এলাকার মাটির গুণাবলীর কিছুটা পার্থক্য আছে, সেই সঙ্গে আবহাওয়ার কিছুটা তারতম্য থাকায় যে স্থানে কোনো একটি ফল অল্প পরিশ্রমে সার্থকতার সঙ্গে এবং অধিকতর লাভজনকভাবে উত্পাদন করা যায়, সেই স্থানেই মানুষ বাণিজ্যিকভাবে ওই ফল চাষ করতে শুরু করেছে। আবহাওয়ার বিভিন্ন উপাদান এবং মাটির গুণাবলী ফল গাছের ফল ধারণ, বৃদ্ধি এবং সংরক্ষণ- ইত্যাদি বিষয়গুলোকে কীভাবে প্রভাবিত করে সে সম্পর্কে নিম্নে সংক্ষেপে আলোচিত হলো-
ক. তাপমাত্রা : একেক ধরনের ফল গাছের বৃদ্ধি এবং ফল ধারণের জন্য একেক ধরনের তাপমাত্রার প্রয়োজন হয়। নির্ধারিত পরিধির চেয়ে তাপমাত্রা কম-বেশি হলে ফল চাষে বিঘ্ন সৃষ্টি হয়। একই ফলের বিভিন্ন জাতের মধ্যেও তাপমাত্রার প্রয়োজন ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে।

এক গাছে ধরবে দুই ফল, তাও আবার বাংলাদেশে! পটেটো+টমেটো=পমেটো।


পমেটো একই গাছের উপরে টমেটো আর
নিচে আলু!
কুমিল্লায় বিএডিসির গবেষণায় আলু (পটেটো) ও টমেটোর
চারার সঙ্গে গ্রাফটিং পদ্ধতিতে (জোড়কলম) ‘পমেটো ’র
(পটেটো+টমেটো=পমেটো) কাংখিত উৎপাদনে ব্যাপক
সাফল্য অর্জিত হয়েছে। একই গাছের শেকড়ে আলু ও
কান্ডে টমেটোর বাম্পার ফলন কৃষি গবেষনায় এ অভূতপূর্ব
ও বিস্ময়কর সাফল্য অর্জন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন
কর্পোরেশনের (বিএডিসি) অধীন জেলার বুড়িচং উপজেলার
সৈয়দপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র। এখোনে বীজতলায়
গবেষণা চালিয়ে ‘ পমেটো’ নামের এই নতুন চাষ পদ্ধতির
উদ্ভাবন করা হয়।

18 August 2014

ভেজাল সার চেনার উপায় জেনে নিন

ইউরিয়া সার সঠিক ভাবে চেনার আসল উপায়:
১. ভাল বা আসল ইউরিয়া সারের দানাগুলো সমান আকৃতির হবে।
২. ইউরিয়া সারে সাধারণত ভেজাল দ্রব্য হিসেবে সাধারণত কাচের গুড়া ও লবণ ব্যবহার করা হয়।
৩. অল্প পরিমাণে চা চামচে সার নিয়ে আগুনের তাপ দিলে ১-২ মধ্যে  অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ বের হবে এবং সার গলে যাবে আর যদি গন্ধ ও না গলে তাহলে বুঝতে হবে ভেজাল।
টিএসপি সার ভেজাল কিনা চেনার উপায়:
১. টিএসপি সার পানিতে মিশানো হলে সাথে সাথে গলবে না যদি গলে তাহলে বুঝতে হবে ভেজাল।
২. টিএসপি সার যদি আসল হয় তবে পানিতে দিলে ৪-৫ ঘণ্টা পর পানিতে মিশবে।

তড়কা (এনথাকনোজ) রোগ নিরাময় ও প্রতিরোধে করণীয়


প্রচলিত নাম:
তড়কা, উবামড়কী, তীলাজ্বর, ধড়কা বা পলি৷
রোগের কারণ:
ব্যাসিলাস এনথ্রাসিস (Bacillus anthracis) নামের এক প্রকার গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়া৷
এনথাকনোজ রোগের লক্ষণ:
১. তড়কা রোগে মৃতু্যহার অত্যাধিক, অনেক ক্ষেত্রে লক্ষণ প্রকাশের অল্প ক্ষণের মধ্যেই হঠাত্‍ করে মৃতু্য হতে পারে৷

গ্যাস্ট্রিক বা এসিডিটির ভেষজ সমাধান।

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যাপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার প্রয়োজন কি । তাই আসুন এরকম কিছু উপাদানের কথা জেনে নিই।
লং
-1
যদি আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, তবে লং হতে পারে আপনার সঠিক পথ্য। দুইটি লং মুখে নিয়ে চিবাতে থাকুন, যেন রসটা আপনার ভেতরে যায়। দেখবেন এসিডিটি দূর হয়ে গেছে।

ওজন কমাতে লেবু-মধু পানীয়।


ওজন কমাতে আমরা যেন অনেকে একটু বেশিই সচেতন। তবে ওজন বাড়ানোর সময় এ বিষয়টি খুব কম লোকেরই খেয়াল থাকে। তাই মনে রাখা ভালো ওজন কমানোর চেয়ে ওজন না বাড়ানোই ভালো। ওজন কমাতে আমরা চা, ওজন কমানোর ওষুধ কিংবা ব্যায়ামও করে থাকি। তবে চা এবং ওজন কমানোর ওষুধে পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। তবে ওজন কমাতে প্রাকৃতিক উপাদান মধু ও লেবু কার্যকরী। তা পরীক্ষিত এবং সারা বিশ্বে সমাদৃত ও স্বীকৃত। ওজন কমাতে দু’টি প্রাকৃতিক উপাদান লেবু ও মধুর পানীয় সম্পর্কে অনেকেই জানেন। ওজন কমানো ছাড়াও লেবু ও মধুর অনেক গুণাগুণ আছে। মধু কীভাবে ওজন কমায় :

জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান ৬২: নবজাতক ও গর্ভবতী মা’ এর আশীর্বাদ

জন্য অতিপ্রয়োজনীয়। কেননা, জিংক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম, পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে, ডায়াবেটিস, রাতকানা ও ক্যান্সার প্রতিরোধ করে, স্নায়ুচাপ কমায়, নারী ও পুরূষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও প্রদাহজনিত সমস্যা, একজিমা, হাড় ক্ষয়, সর্দি, চুল পড়ারোধে গূরূত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশে খাদ্যোপাদান জিঙ্কের ভূমিকা অপরিসীম। কারণ, এর অভাবে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশ দারুনভাবে ব্যাহত হয়। বিভিন্ন সংক্রামক ব্যাধি যেমন: ডায়রিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়াতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ব্রিটিশ মেডিক্যাল জার্নাল সম্ভাবনাময় এবং চমকপ্রদ  তথ্য প্রকাশ করেছে, প্রতিদিন খাবারের সাথে জিঙ্ক সম্পূরক খাদ্য গ্রহণের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর দরিদ্র শিশুদের নিউমোনিয়ার হার শতকরা প্রায় ২৫

16 August 2014

কৃষি বিষয়ক কোন কিছু জানতে হলে।

কৃষি প্রধান এই দেশের অর্থনীতির চালিকা শক্তিই কৃষি পণ্য উৎপাদন। বর্তমান সময়েও কৃষকেরা অথবা কৃষি পণ্য বা সেবার বিক্রেতাগন সনাতন পদ্ধতিতেই তাদের কর্মপরিচালনা করে আসছেন। এর ফলে তারা একদিকে যেমনি ক্ষতিগ্রস্থ হচ্ছেন বীজ, সার, কীটনাশক ইত্যাদি বাছাই করতে অন্যদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছেন প্রয়োজনের সময় সঠিক পরামর্শের অভাবে ফসলের সঠিক মূল্য পেতে। এই সমস্যার সমাধানের লক্ষ্যেই ১৬২৫০ BIID এর এই ই-কৃষক সেবা। এটি একটি শর্টকোড যার মাধ্যমে যে কেউ BIID এর কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে কৃষি বিষয় যে কোন প্রশ্নের সহজবোধ্য উত্তর পেতে পারেন। এই সেবাটি পাবার জন্যে প্রথমেই আপনাকে ১৬২৫০ শর্টকোডে  সাবস্ক্রিপশন করতে  হবে। সাবস্ক্রিপশন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SUB লিখে ১৬২৫০ নম্বরে পাঠাতে হবে।অতঃপর 24 ঘন্টার মধ্যে একজন কৃষিবিদ আপনাকে ফোন করবেন ও আপনার প্রয়োজনীয় পরামর্শ  দিবেন এবং এসএমএস এর মাধ্যমে তথ্য জানাবেন। একবার সাবস্ক্রিপশন করলে একটি ফসলের পুরো মৌসুমের জন্য সেবা পাওয়া যাবে।অর্থাৎ একটি কলব্যাক ও ৬ টি এসএমএস এর মাধ্যমে তথ্য ও পরামর্শ পাওয়া যাবে।তার পরামর্শ অনুযায়ী কাজ করলে সমস্যাটির সমাধান করা আপনার জন্যে সহজ হবে। এটি একটি অত্যন্ত সহজ ও কার্যকর পদ্ধতি। এছাড়াও রেজিষ্ট্রেশনের মাধ্যমেও সেবা পেতে পারেন। রেজিষ্ট্রেশনের জন্য REG লিখে ১৬২৫০ নম্বরে পাঠাতে হবে। অতঃপর সমস্যা কোড ১৬২৫০ নম্বরে পাঠাতে হবে। সাথে সাথেই ফিরতি এসএমএস এর মাধ্যমে সমস্যা সমাধান বা তথ্য পাবেন। সমস্যা কোড সমূহ নিকটস্থ সি আই সি বা বাতিঘরে পাওয়া যাবে।   অনেকেরই তাৎক্ষনিক ভাবে কৃষি বিষয়ক কোন তথ্যের অথবা কোন কৃষি বিষয় সমস্যার সমাধান দরকার হয়ে থাকে। এ সব তথ্য বা সঠিক সমাধান যদি দ্রুত না পাওয়া যায় সে ক্ষেত্রে আর্থিক ক্ষতির পরিমান বেশী হয়। ১৬২৫০ ব্যাবহার করে তাৎক্ষনিক ভাবে তথ্য বা পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করলে এই আর্থিক ক্ষতিকে এড়িয়ে যাওয়া যায়। এই সেবাটি শুধুমাত্র গ্রামীনফোন গ্রাহকদের জন্য প্রযোজ্য

14 August 2014

এখন থেকে কৃষককে সারের নাম ও প্রয়োগের পরিমাণ জানাবে সফটওয়্যার।

সফটওয়্যারই বলে দেবে কৃষি জমিতে কোন সার কী পরিমাণে প্রয়োগ করতে হবে। এখন ওএফআর সফটওয়্যার ব্যবহার করে মাটির পুষ্টিমানের তথ্য, ফসলের পুষ্টি চাহিদা ও সারে পুষ্টি উপাদানের পরিমাণ বিশ্লেষণ করে সার প্রয়োগের নির্দেশিকা পাবেন কৃষকরা।
গত ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী ‍এই সফটওয়্যারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সফটওয়্যারটি ব্যবহার করে জমির অবস্থান (জেলা, উপজেলা ও ইউনিয়ন) ভূমি শ্রেণি ও ফসল নির্বাচন করে নির্বাচিত ফসলের জন্য সারের যাবতীয় তথ্য জানা যাবে।

উচ্চ ফলনশীল ‘বিনাধান-১৪’ ধান উদ্ভাবন

উচ্চ ফলনশীল বোরো ধানের নতুন জাত ‘বিনাধান-১৪’ উদ্ভাবন করেছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভিদ প্রজনন বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ।
শনিবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত বিনা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জাতীয় বীজ বোর্ডের কারিগরী কমিটির ৭২তম সভার সুপারিশের ভিত্তিতে সম্প্রতি অনুষ্ঠিত বোর্ডের ৮০তম সভায় এটি বিনাধান-১৪ হিসেবে কৃষক পর্যায়ে বাণিজ্যিকভাবে চাষাবাদের অনুমোদন পায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অর্থায়নে ২০১০ সালে নতুন প্রজাতির এ ধান নিয়ে গবেষণা শুরু করেন ড. আবুল কালাম আজাদ।
দেশে সরিষার ঘাটতি পূরণ করতে সরিষা চাষের একমাস পরে এ ধান লাগালেও অন্যান্য ধান থেকে ফলন বেশি পাওয়া যাবে। এছাড়া ব্রি ধান-২৮ অপেক্ষা এ ধান অধিক প্রোটিন সমৃদ্ধ।
বিনাধান-১৪ এর গাছ খাটো বিধায় ঝড়-বাতাসে গাছ হেলে পড়েনা। পাতাসহ পুরো গাছটি খাড়া থাকায় সালোক সংশ্লেষণের মাধ্যমে বেশি খাদ্য তৈরি করতে পারে। এর চাল ব্রি ধান-২৮ অপেক্ষা লম্বা ও সরু, চালে প্রায় দশ শতাংশ আমিষ রয়েছে ও ভাত খেতে সুস্বাদু।

জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ কৃষকের হাতে পৌঁছাবে আগামী মৌসুমেই

কৃষকের হাতে জিঙ্ক সমৃদ্ধ নতুন ধানের বীজ আগামী মৌসুমে ব্যাপক হারে পৌঁছাবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি’র) বিজ্ঞানীরা। তবে এর আগে প্রদর্শনীর জন্য প্রথম অবস্থায় স্বল্পসংখ্যক কৃষকের মধ্যে এ বীজ পৌঁছে দেয়া হবে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত জিংক সমৃদ্ধ জাতসহ ধানের চারটি নতুন জাত নিয়ে বুধবার দুপুর ১২টায় প্রতিষ্ঠানটির ভিআইপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
জাত চারটি হলো বোরো মৌসুমের জাত ব্রি ধান ৫৯, ব্রি ধান ৬০, ব্রি ধান ৬১ এবং আমন মৌসুমের জাত ব্রি ধান ৬২। এর মধ্যে ব্রি ৬২ বোরো মৌসুমে চাষাবাদ করলেও ফলন পাওয়া যাবে। ব্রি ৫৯, ব্রি ৬০ এবং ব্রি ৬১ একমাত্র বোরো মৌসুমের ফসল।