ডকুমেন্ট এর আউটপুট রুপ হচ্ছে প্রিন্ট । আর প্রিন্ট করার জন্যই
প্রিন্টার মেশিন ব্যবহার করা হয় । বাজারে বিভিন্ন দামের/ফিচারের প্রিন্টার
পাওয়া যায় । তবে ঠিকমতো প্রিন্টারের পরিচর্যা করলে একটি সাধারন প্রিন্টারও
অনেক টেঁকসই হয় । তাই, আজ আমি প্রিন্টারের সঠিক পরিচর্যা করার পদ্ধতি
সম্পর্কে আলোচনা করলাম;
- প্রিন্টার খোলা জায়গায় সেট করুন এবং ময়লাযুক্ত স্থানে প্রিন্টার ব্যবহার করবেন না ।
- নিয়মিত প্রিন্টার পরিস্কার করুন । প্রিন্টার পরিস্কার করার সময় অবশ্যই নরম কাপড় কিংবা টিসু ব্যবহার করুন ।
- অপ্রয়োজনে প্রিন্টার চালু রাখবেন না । এক্ষেত্রে, আপনি যখন প্রিন্টার না ব্যবহার করবেন তখন অযথা প্রিন্টার চালু রাখবেন না ।