Showing posts with label হার্ডডিক্স. Show all posts
Showing posts with label হার্ডডিক্স. Show all posts

18 October 2014

পিসির পারফারমেন্স ঠিক রাখতে এই গুলো জানা আবশ্যক।

১। পিসি বাসার একটু খোলা মেলা স্থানে স্থাপন করুন এবং খেয়াল রাখুন যেন ধুলাবালি বা সূর্যের তাপ আপনার পিসির সিস্টেমে বিঘ্ন না ঘটাতে পারে।
২। কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।
৩। পিসির পারফারমেন্স এর উপরে নির্ভর করে অপারেটিং সিস্টেম ব্যবহার করুন। যদি মনে করেন আপনার পিসি উইন্ডোজ ৭ ব্যবহার উপযোগী করে তৈরি তাহলে উইন্ডোজ ৭ অপারেটিং ব্যবহার করতে পারেন।
৪। অযথায় অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকুন।
৫। যে সফটওয়্যার গুলোতে আপাতত কাজ করছেন না এমন সফটওয়্যার গুলো আনইনস্টল করে রাখুন।
৬। লাইসেন্স আপডেটেড অ্যান্টিভাইরাস ইউজ করুন এবং একাধিক অ্যান্টভাইরাস ইনস্টল করবেন না এতে পিসি স্লো করবে।

27 September 2014

৫১২ গিগাবাইট মেমোরি কার্ড বানালো স্যানডিস্ক!

ডিজিটাল স্টোরেজ নির্মাতা স্যানডিস্ক সম্প্রতি ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা সম্পন্ন এসডি মেমোরিকার্ড তৈরির ঘোষণা দিয়েছে। এক্সট্রিম প্রো এসডিএক্সসি মডেলের এই কার্ডটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি তথ্য ধারণক্ষমতা সম্পন্ন এসডি কার্ড। অর্ধ-টেরাবাইট স্টোরেজ নিয়ে স্যানডিস্কের নতুন এই কার্ডটি ফোরকে মানের হাই-রেস্যুলেশন ভিডিও ও ফটোগ্রাফির জন্য বেশ উপযোগী।
বিবিসি জানাচ্ছে, এক মিনিট ফোরকে ভিডিও ক্লিপ সংরক্ষণের জন্য প্রায় ৫জিবি স্পেস দরকার হয়। আর ৫১২জিবি এসডি কার্ডে ৩০ ঘন্টার মত এইচডি ভিডিও রাখা সম্ভব হবে।
বর্তমানে অনেকের কম্পিউটারেই গড়ে ২৫০-৫০০ গিগাবাইট স্টোরেজের হার্ডডিস্ক রয়েছে। সেখানে ৫১২ গিগাবাইটের এই মেমোরি কার্ড সত্যিই চমকপ্রদ।

24 September 2014

ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে? কিছু টিপস অবশ্যই নিয়ে নিন।


মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগে ডেটা থাকে সীমিত। সেই ডেটা দ্রুত ফুরিয়ে যায় সহজেই, বিশেষ করে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সংযোগ ব্যবহার করলে। সপ্তাহ না পেরোতেই হু হু করে ফুরিয়ে যায় এক মাসের কেনা ইন্টারনেট ডেটা। এত ডেটা কীভাবে দ্রুত শেষ হচ্ছে বুঝতে না পেরে এবং নির্দিষ্ট প্যাকেজের মধ্যে ব্যবহার সীমাবদ্ধ রাখতে গিয়ে অনেক ব্যবহারকারীকে হিমশিম খেতে হয়। কিছু বিষয়ে নজর রাখলে এ সমস্যাটা এড়ানো যায়।
ইন্টারনেট থেকে কোনো ফাইল নামানোর আগে দেখতে হবে এর আকার কত, প্যাকেজের কতটুকু ডেটা অবশিষ্ট আছে এবং সেটুকু আর কত দিন ধরে ব্যবহার করা যাবে। যেমন, গুগল প্লেস্টোর থেকে কোনো অ্যাপ নামানোর আগেই Details অংশে অ্যাপটির আকার দেখে নিতে পারেন। কিছু গেমস আছে, যেগুলো আকারে এক গিগাবাইটের বেশি থাকে। অনলাইনে ভিডিও দেখার কাজটাও একটু হিসেবে

কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস।

নিচের টিপসগুলো অনুসরণ করে আপনার পুরনো ধীরগতির কম্পিউটার থেকেও অনেক ভালো কাজ পেতে পারেন।
** কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র‌্যামের কার্যক্ষমতা বাড়ে।
** Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।

10 September 2014

বাজারে আসছে ওয়াইফাই হার্ড ডিস্ক।


এবার বাজারে আসছে ওয়াইফাই হার্ড ডিস্ক। নতুন এ হার্ড ডিস্ক বাজারে আনার ঘোষণা দিয়েছে ওয়েস্টার্ন ডিজিটাল।
এক টিবি ও দুই টিবির এ হার্ড ডিস্কে ওয়াই ফাই সুবিধা থাকায় এর সঙ্গে স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস থেকে খুব সহজেই যুক্ত হওয়া যাবে। এমনটাই দাবি করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে।

বাজারের অন্যান্য হার্ড ডিস্কের সব সুবিধার পাশাপাশি এতে থাকছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।

27 August 2014

এবার আপনার কম্পিউটারের হার্ডডিস্ক এর হারিয়ে যাওয়া স্পেস ফিরিয়ে আনুন খুব সহজে!!

প্রথমে ccleaner সফটওয়্যারটি ওপেন করুন।tools এ যান drive wiper এ যান।সবগুলো drive show করবে ।এবার 
একটা একটা করে drive র্মাক করে wipe করুন । তারপর পিসি restart দিন এবংদেখুন  সবগুলো drive এ কতটুকু use এবং free হয়েছে।

20 August 2014

কম্পিউটারের গতি বাড়ানোর সাতটি কার্যকর উপায়।


অনেকেই কম্পিউটারের গতি কমে গেলে বিভ্রান্ত হয়ে যান। কম্পিউটার যদি ধীরগতিতে কাজ করে তাহলে কার না বিরক্ত লাগে! কিন্তু সামান্য কিছু কাজ করলে কম্পিউটারের গতি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়। এ ধরনের কয়েকটি উপায় প্রকাশিত হলো এ লেখায়। ১. জায়গা খালি করুন
অনেক কম্পিউটারেরই হার্ড ডিস্কের জায়গা ভর্তি হয়ে যাওয়ায় সেগুলো ধীর হয়ে যায়। আর হার্ড ডিস্কের জায়গা খালি না করলে কোনোভাবেই সেগুলোর গতি ফেরানো সম্ভব হয় না। প্রত্যেক হার্ড ডিস্কেরই কমপক্ষে পাঁচ ভাগ স্থান খালি রাখা প্রয়োজন। তাই গতি বাড়ানোর জন্য প্রথমেই আপনাকে হার্ড ডিস্কের কিছু জায়গা খালি করতে হবে। অনেক কম্পিউটারেই বহু প্রোগ্রাম ইনস্টল করা থাকে, যেগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। এসব অপ্রয়োজনীয় প্রোগ্রাম ও ফাইল মুছে ফেলাই হতে পারে গতি বাড়ানোর অন্যতম উপায়।
২. কম্পিউটার ঠাণ্ডা রাখুন
কম্পিউটারের ভেতরের যন্ত্রগুলো অতিরিক্ত গরম হয়ে গেলে তার গতি কমে

06 June 2014

হার্ডডিক্ষ ভালো রাখার উপায়।

১. পার্টিশন ব্যবহার করা। এতে একটি পার্টিশনে অপারেটিং সিস্টেম এবং অন্যান্যগুলোতে প্রয়োজনীয় ফাইল রাখা যায়। ফলে কোনো কারণে সমস্যা হলে ফাইল রিকোভারিসহ নানা কাজে সুবিধা হয়। আর হ্যাঁ, প্রতি পার্টিশনে অন্তত ২০ শতাংশ জায়গা ফাকা রাখা উচিত।
২. হার্ডডিস্ক নিয়মিত ডিফ্র্যাগ করা। সপ্তাহে অন্তত একবার বুট টাইম ডিফ্রাশ তথা পেজফাইল, হিবারফিলসহ সিস্টেম ফাইল ডিফ্রাশ করা। এতে অপ্রয়োজনীয় ফাইলের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
৩. হার্ডডিস্কের প্রধান শত্রু হলো ধুলাবালি। একটি ছোট্ট ধুলাবালির কণা হার্ডডিস্কের হেড নষ্ট করতে পারে। এতে হার্ডডিস্ক ক্রাশ হওয়ারও সম্ভাবনা থাকে। তাই যতটা সম্ভব ধুলাবালি থেকে হার্ডডিস্ককে সুরক্ষা করা উচিত।