Showing posts with label সাধারণ জ্ঞান. Show all posts
Showing posts with label সাধারণ জ্ঞান. Show all posts

19 February 2015

মজার মজার ইংরেজী শিখুন।

মজাই মজাই ইংরেজি শিখি ●উপকারী যে ফুল==useful
●ভয়ানক যে ফুল ===aweful
●মনে শান্তি আনে যে ফুল = পিসফুল(Peaceful)
● সফলতার প্রতীক যে ফুল = সাকসেসফুল (Success ful)
সুন্দর যে ফুল = বিউটিফুল (Beauti ful)
●দুঃখজনক যে ful-------mournfull
●রঙিন যে ফুল = কালারফুল (Colour ful)
●ঘর-ভর্তি ফুল = হাউজফুল (House ful)
● হাত-ভর্তি ফুল = হ্যান্ডফুল (Hand ful)
●দায়িত্বশীল যে ফুল dutiful
● যত্নে লালিত যে ফুল = কেয়ারফুল (Care ful)
●আশ্চর্য ধরণের ফুল = ওয়ান্ডারফুল (Wonder ful)

12 February 2015

সাধারণ জ্ঞান জেনে নিন।

Apiculture = মৌমাছি পালন বিজ্ঞান
Aviculture = পাখি পালন বিজ্ঞান
Sericulture = রেশম চাষবিজ্ঞান
Horticulture = উদ্যান পালনবিদ্যা
Pearl Culture = মুক্তা চাষ
Herbal = ভেষজ
Pesticide / Insecticide =কীটনাশন
Piscicultre = মাছ চাষ বিজ্ঞান
Flora = উদ্ভিদকূল
Fauna = প্রাণিকুল
Entomology = কীটপতঙ্গ সম্পর্কিতবিদ্যা
Genetics =জ়ীনত্ত্ববা বংশগতি সম্পর্কিতবিদ্যা
Physiology = শরীরবিদ্যা

28 January 2015

ঘুমের ঔষধের মতো কাজ করে যে ৭ টি খাবার।

১) কাঠবাদাম

কাঠবাদামকে সুপার ফুড বলা হয়। কারণ কাঠবাদামের ভিটামিন ও মিনারেলস আমাদের নানা রোগের হাত থেকে রক্ষা করে। কাঠবাদামের মিনারেল ম্যাগনেসিয়াম ঘুমের উদ্রেক করে। জার্নাল অফ অর্থমলিকিউলার মেডিসিনের একটি গবেষণায় প্রকাশিত হয়, ‘যখন আমাদের দেহে ম্যাগনেসিয়ামের মাত্রা কমে যায় তখন আমাদের অনিদ্রার সমস্যা শুরু হয়, কাঠবাদাম এই ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে দেয়’।

২) মধু

ঘুমুতে যাওয়ার আগে মাত্র ১/২ চা চামচ মধু খাওয়ার অভ্যাস ঘুমাতে সহায়তা করে। গবেষণায় দেখা যায় মধুর প্রাকৃতিক চিনি আমাদের দেহের ইনসুলিনের মাত্রা বাড়ায় এবং ট্রাইপ্টোফেন নামক হরমোন খুব সহজে মস্তিষ্কে প্রবেশ করতে পারে। এতে করে ঘুমের উদ্রেক হয়।

17 January 2015

গাজরের পুষ্টি গুন

১. গাজর খুদা বাড়ায় এবং সহজেই হজম হয়।
২. গাজরে প্রচুর পরিমানে ভিটামিন এ, বি ও সি আছে।
৩. গাজর খেলে শরীর নরম ও সুন্দর হয়।
৪. গাজর শরীরে শক্তি বাড়ায় এবং ওজন বাড়াতে সাহায্য করে।
৫. গাজরে প্রচুর পরিমানে ক্যালোরি আছে।
৬. শরীরের পুষ্টি উৎপাদন ও বুদ্ধির বিকাশে গাজর উপকারী।
৭. গাজর খেলে শরীরের রঙ ফর্সা হয় এবং মুখের সৌন্দর্য বাড়ে।

বুক জ্বালা-পোড়া করলে কী করবেন?

ডা. নাজমুল কবীর কোরেশী :: মাঝেমধ্যে বুকের মাঝখানে জ্বালা-পোড়াকে চিকিৎসাবিজ্ঞানে হার্ট বার্ন বলে। যদিও এটি হূৎপিণ্ডের সমস্যা নয়। সমীক্ষায় দেখা যায়, প্রতিদিন ২৫ মিলিয়ন লোক এবং ৪০ শতাংশ পূর্ণবয়স্ক নারী-পুরুষ জীবনের যেকোনো সময়ে এ উপসর্গে ভুগে থাকেন। গর্ভকালীন ৪০ থেকে ৮০ শতাংশ গর্ভবতী মায়ের এ সমস্যা প্রকট হয়ে দেখা দেয়।
ঝুঁকি
যাঁরা এ উপসর্গে ভোগেন, তাঁদের মধ্যে ৯৪ শতাংশ ব্যক্তি খাবারের তারতম্যের কারণে এবং ৫০ শতাংশ ব্যক্তি মানসিক চাপের কারণে এ সমস্যায় পড়েন।
 অ্যালকোহল, কালো গোলমরিচ, চকলেট, কফি, কোমল পানীয়, সিরকা, তৈলাক্ত খাবার, ভাজাপোড়া, আচার, টমেটো সস, কমলার রস, পেঁয়াজ, পিপারমিন্ট ইত্যাদি এই উপসর্গ বাড়ায়।
 খাবার গ্রহণের পরপরই শুয়ে পড়া বা ব্যায়াম করা ভালো নয়।
 পাকস্থলীর ওপর চাপ। যেমন একসঙ্গে বেশি খাদ্য গ্রহণ, স্থূলতা, গর্ভাবস্থা, শক্ত বেল্টের প্যান্ট পরা।

লালশাক খাবেন যে কারণে

লাল শাক রূপে যেমন মনোহারী গুণেও তেমন কার্যকরী। পাতের ভাতকে নতুন রূপ দিতেও সেরা। ছোট বড় সবাই এর স্বাদের ভক্ত। বাজারে এখন শীতকালীন ফসল লাল শাকের আধিক্য দেখা যাচ্ছে। তাই আজ জেনে নেয়া যাক লাল শাকের পুষ্টিগুণ।
প্রতি ১০০ গ্রাম লাল শাকে আছে ক্যালসিয়াম ৩৭৪ মি. গ্রা., শর্করা ৪.৯৬ মি. গ্রা., প্রোটিন ৫.৩৪ মি. গ্রা., স্নেহ ০.১৪ মি. গ্রা., ভিটামিন বি১ ০.১০ মি. গ্রা., ভিটামিন বি২ ০.১৩ মি. গ্রা., ভিটামিন সি ৪২.৯০ মি. গ্রা., ক্যারোটিন ১১.৯৪ মি. গ্রা., অন্যান্য খনিজ ১.০৬ মি. গ্রা., খাদ্য শক্তি ৪৩ কিলোক্যালরি।
* লাল শাক রক্তে কোলেস্টরলের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

নিমপাতার ঔষধিগুন।

নিমপাতার ঔষধিগুন স্বাস্থ্য এবং রুপচর্চায় খুবই উপকারী এবং তা খুব সহজে ব্যাবহার করা যায়। নিমপাতাকে শহুরে লোকেরা অনেকটা উপেক্ষা করলেও এটি ৪ হাজার বছরের বেশী সময় ধরে আয়ুর্বেদ-এ ব্যাবহার হয়ে আসছে।
পানি বিশুদ্ধকরণঃ দুই লিটার পানির মধ্যে ৫০টি নিমপাতা সিদ্ধ করতে হবে। পাতাগুলো নরম ও বিবর্ণ না হওয়া পর্যন্ত পানি ফুটাতে হবে। পানি সবুজ রং ধারণ করলে নামিয়ে বোতলে ঢেলে রাখতে হবে। প্রতিদিন গোছলের পানিতে ১০০মিলি পরিমাণের নিমপাতার পানি মিশিয়ে গোছল করলে চামড়ার ইনফেকশন দূর হবে। এছাড়া ব্রণ এবং হোয়াইট হেডস দূর হবে।
স্কিন টোনারঃ নিমপাতা স্কিন টোনার হিসেবেও ব্যাবহার করা যায়। প্রতিরাতে তুলার নরম বল নিমপাতা সেদ্ধ পানিতে ভিজিয়ে মুখে লাগাতে হবে। এতে ব্রণ, ক্ষত চিহ্ন, মুখের কালো দাগ দূর হবে। একইভাবে চুলে ব্যাবহার করলে খুশকি এবং অতিরিক্ত চুল পড়া বন্ধ হবে।

16 January 2015

জেনে নিন ঘরোয়া চিকিৎসায় কাঁচা পেঁয়াজের ব্যবহার।


খাবার রাঁধার একটি অন্যতম উপাদান হলো পেঁয়াজ। রান্নাঘরের এই মশলাটি খাবারের স্বাদ বাড়ানোর কাজেই বিখ্যাত। পেঁয়াজের রয়েছে বেশ কিছু ভেষজ গুণ। যার ফলে এটি খাবারের স্বাদ বৃদ্ধি পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। শুধু রান্নাতে নয় কাঁচা অবস্থাতেও রয়েছে পেঁয়াজের বহুবিধ ব্যবহার, বিশেষ করে ঘরোয়া চিকিত্‍সায়। জেনে নিন এমনই কিছু ঘরোয়া চিকিত্‍সার কথা।

দাঁতের ব্যথায়

কাঁচা পেঁয়াজ খুবই কটু গন্ধযুক্ত জিনিস। তাই দাঁতের ব্যথায় এর ব্যবহারে একটু দ্বিধা জাগতেই পারে। কিন্তু এটা খুবই দ্রুত কাজ করে। কাঁচা পেঁয়াজের রস হালকা গরম করে মাঢ়িতে লাগান। ব্যথা দূর হয়ে যাবে।

পোকামাকড়ের কামড়

17 December 2014

পাখিরা কীভাবে শুনতে পারে কান ছাড়াও।

মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ীদের মতো বহিঃকর্ণ না থাকলেও ঠিকই শুনতে পায় পাখিরা। কিন্তু কিভাবে?
মানুষ এবং অন্যান্য প্রাণীর মতোই বেশ ভালো শ্রবণশক্তি রয়েছে পাখিদেরও। এমনকি শব্দ কোন দিক থেকে আসছে, ওপর, নিচ, নাকি তাদের একই উচ্চতায়। কিন্তু এই কাজটি তাদের পক্ষে কি করে সম্ভব?
ব্যাপারটা জাদুর ভেলকি নয় বরং বিজ্ঞান। জার্মানির TUM ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায়, তারা নিজেদের পুরো মাথাটাকে একটি বহিঃকর্ণের মতো ব্যবহার করে থাকে। সম্প্রতি Plos One জার্নালে প্রকাশিত হয় এই তথ্য।

15 December 2014

হাত থেকে পড়লেও ফোন আর ভাঙ্গবে না।


হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়নি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া দুষ্কর। রাস্তায় পকেট থেকে তাড়াহুড়োয় ফোন বার করতে গেলেন, আর আপনার সাধের নতুন ফোনটি সোজা পকেট থেকে বেরিয়ে আছড়ে পড়ল রাস্তায়। আপনি তো চরম বেকায়দায়। ফোনের স্ক্রিনের দফারফা। এলসিডি সারানোর খরচের কথা ভেবে মাথায় হাত। কিন্তু কেমন হত যদি হাত থেকে পড়ে গেলেও ভাঙত না আপনার সাধের মোবাইলফোনটি?
এবার এমনই এক প্রযুক্তি আনতে চলেছে অ্যাপেল।
অ্যাপেল তাদের নয়া আইফোনের জন্য এমন একটি প্রযুক্তি আনতে চলেছে যেখানে ফোন নিজে থেকেই পড়ে যাওয়ার সময় সতর্ক হয়ে যাবে। গত সপ্তাহেই অ্যাপেলের তরফে এই আবিষ্কারের পেটেন্ট নেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছে মেল অনলাইন। আগামী তিন বছরের মধ্যেই এই প্রযুক্তি অ্যাপেল তাদের ডিভাইসে ব্যবহার করতে চলেছে।

08 November 2014

লেবুর খোসার নানা ব্যবহার! অবশ্যই দরকারি। দেখুন

লেবু খাওয়ার পর এর খোসা সাধারণত ফেলেই দেয়া হয়। কিন্তু নিত্যদিন সংসারের বহু কাজে এর ব্যবহার জানলে আগের ফেলে দেয়া লেবুর খোসার জন্য হয়তো আফসোসই করবেন আপনি। লেবু বা এই গোত্রীয় ফল যেমন, কমলা, মাল্টা এগুলির খোসা ঘরের নানান কাজে ব্যবহার করা যায়।
পানি ফ্রিজে রাখার আগে তাতে ছোট্ট এক টুকরো লেবুর খোসা দিয়ে রাখুন। খাবার পানি হবে লেবুর সুগন্ধে সুবাসিত। ঠাণ্ডা এক গ্লাস পানিতে লেবুর ঘ্রাণ দূর করে দিবে শরীর ও মনের ক্লান্তি।
এক হাড়ি পানিতে লেবুর খোসা দিয়ে হালকা আঁচে চুলায় বসিয়ে রাখুন। সমস্ত বাড়িতে আলাদা করে এয়ার ফ্রেশনারের দরকার পড়বে না। লেবুর খোসাই আপনার ঘরে ছড়াবে প্রাকৃতিক সুগন্ধি। এছাড়া রান্নাঘরের চিনির কৌটায় রেখে দিতে পারেন এক টুকরো লেবুর খোসা। এর ফলে চিনি থাকবে একেবারে ঝরঝরে।

27 October 2014

স্মার্টফোন কেনার আগে লক্ষণীয় ৫ টি বিষয়

১. যে মডেল কিনতে চাচ্ছেন ঐ ব্র্যান্ডের অফিসিয়াল সাইটে ফিচারটা ভালোমত দেখুন । মূলত ডিসপ্লে সাইজ কতো , কি ধরনের ডিসপ্লে , অপারেটিং সিস্টেম কি, প্রসেসর কি এবং স্পিড কেমন , র‍্যাম কতো, রোমটা কতো , র‍্যায়ার ক্যামেরা কত মেগা পিক্সেল , ফ্রন্ট ক্যামেরা কত মেগা পিক্সেল ইত্যাদি যাচাই করে নিন ।
২. দামটা যাচাই করে নিন । এই কাজটা আপনি করতে পারেন বিভিন্ন শপ ঘুরে ঘুরে কিংবা এই সাইটের মাধ্যমে price compare করতে   পারেন – এই সাইটে আপনি ঢাকা শহরের বিভিন্ন মার্কেটের এবং এলাকার বিভিন্ন শপের জন্য ঐ মডেলের দাম পাবেন ।
৩. এরপর দেখবেন আপনি যে মডেলটা কিনতে চাচ্ছেন সেটা দোকান কিংবা ব্যান্ড ভেদে কত দিনের ওয়ারেন্টি পাচ্ছেন । সবসময়  ব্যান্ডের ওয়ারেন্টিকে শপ থেকে বেশী প্রাধান্য দিবেন ।

২৮৮০ সালের ১৬ মার্চে ধ্বংস হয়ে যাবে পৃথিবী !

২৮৮০ সালের ১৬ মার্চে গ্রহাণুর আঘাতে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আশংকা রয়েছে। ১৯৫০ ডিএ নামের একটি গ্রহাণুর সত্যিই ওই তারিখে পৃথিবীতে আঘাত হানার আশংকা রয়েছে।
তবে এ কথাটি পড়েই চমকে ওঠার কারণ নেই। কারণ হিসাব অনুযায়ী এ গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার মাত্র ০.৩ শতাংশ আশংকা রয়েছে। তবে এতে পুলকিত হওয়ারও কিছু নেই।
কারণ অন্য অনেক গ্রহাণুর চেয়ে পৃথিবীতে এর আঘাত হানার আশংকা ৫০ ভাগ বেশি। এবার বোধহয় আশা-নিরাশার দোলাচলে পড়ে যাবেন অনেকেই। সে দলে আমিও আছি নিশ্চিতই ধরে নিতে পারেন।
ঘটনাক্রমে যদি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে তা হলে তা হলে কি হবে? হ্যাঁ সে ক্ষেত্রে গ্রহাণুটি ৪৪,৮০০ মেগাটন টিএনটি’র ক্ষমতা নিয়ে আঘাত হানবে। আর এক মেগাটন মানে ১০ লাখ টন সে কথা অনেকেরই জানা আছে। তা হলে ৪৪,৮০০কে ১০ লাখ গুণ করলে সংখ্যাটি দাঁড়াবে বিশাল।

পেটে গ্যাস হলে এবং কৃমির প্রকোপ দেখা দিলে।


পেটে গ্যাস হলে বা পেট ফেঁপে গেলে


  ১/ পাকা পেঁপে অথবা কাঁচা পেঁপে খান।
২/ আদা লবণ দিয়ে খান।
৩/ তেঁতুলের সরবত খান।


সন্ধ্যার পরে প্রায় বাচ্চার কৃমির প্রকোপ দেখা দেয়। তখন পায়খানার রাস্তায় চুলকায়


১/ পিয়াজের রস খাওয়াবেন সাথে সাথে পিয়াজের রস পায়খানার রাস্তার মুখে একটু করে লাগিয়ে দিবেন।
৩/ সকালে খালি পেটে আনারস খাওয়ান ।
৪/ সকালে খালি পেটে নারিকেলের সাথে চিনি খাওয়াবেন ।
5/আনারস গাছের কচি পাতা ছিড়ে নিয়ে পাতার নিচের দিকের সাদা অংশটা ছেচে রস টুকু খাওয়াবেন আরাম পাবে।


 

দাঁত, ব্যথার, ১০টি, প্রাকৃতিক, নিরাময়

দাঁত ব্যথা হলে ঘরেই আপনার ব্যথা কমিয়ে ফেলতে পারবেন। আসুন দেখে নেয়া যাক প্রাকৃতিক উপায়ে দাঁত ব্যথা কমানোর উপায়গুলো।
 1. গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করতে থাকুন যতক্ষণ সম্ভব। দাঁত ব্যথা কমে যাবে। ...
 2. ভ্যানিলা ভিজিয়ে রাখা পানি তুলায় ভিজিয়ে দাঁতে ধরে রাখুন। দাঁত ব্যথা কমে আসবে।
 3. আপেলসাইডার ভিনেগার তুলায় লাগিয়ে দাঁতের সাথে ধরে রাখলে ব্যথা কমে আসে। 
4. আক্রান্ত দাঁত দিয়ে একটুকরো আদা চিবিয়ে নিন। 
5. রসুন থেঁতো করে লবণ দিয়ে দাঁতের গোঁড়ায় চেপে রাখুন। দাঁত ব্যাথায় আরাম পাবেন।