Showing posts with label পড়াশোনা. Show all posts
Showing posts with label পড়াশোনা. Show all posts

19 April 2016

SSC Result 2016 পাওয়ার সকল উপায় ও টিপস

SSC Exam Result 2016:- ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফল আগামী মে মাসের ৫-৭ তারিখের মধ্যে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে ওই তিনদিনের মধ্যে যেকোনো একদিনের সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষাবোর্ডের সূত্র থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবীর চৌধুরী বলেন, আগামী মাসের ৭ তারিখের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। এ লক্ষ্যে সময় নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে ১৬ লাখ সাড়ে

08 January 2016

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান।

১। তত্তবধায়ক সরকার বিলুপ্তি
উঃ ১৫সংশোধনী
২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ
উঃ ১
৩। বাংলাদেশের ১ম আদম শুমারী কব
উঃ ১৯৭৪সালে
৪। গণপরিষদে বাংলাভাষা কে রাষ্ট্রীয় স্বীকৃতি
উঃ ১৬ফ্রেব্রু ১৯৫৬
৫। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের
ওপর ব্যাপক হত্যাকান্ড
উঃ ১৪ ডি:
৬। বাঙালী জাতীয় প্রধান অংশ কোন মূল
জাতিগোষ্ঠীর
উঃ অষ্ট্রিক
৭। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম

24 December 2015

জেএসসি, পিএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ 31 ডিসেম্বর 2016

জেএসসি, পিএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ 31 ডিসেম্বর 2016। রেজাল্ট দেখতে হলে ভিজিট করুন। 

আমাকে ক্লিক করুন।

31 August 2015

কৃষি প্রশ্ন উপ সহকারী কৃষি নিয়োগ প্রস্তুতি প্রশ্ন-08

** বাংলাদেশে ছাগল প্রজনন কেন্দ্র----- সিলেট।
** যমুনা পাড়ি ছাগলের অপর নাম----- রাম ছাগল।
** বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র----- বাগেরহাট।
** গো বসন্ত হচ্ছে----- গবাদিপশুর রোগ।
** বাংলাদেশে হরিণ প্রজনন কেন্দ্র----- কক্সবাজার।
** গলদা চিংড়ি চাষ করা হয়----- স্বাদু পানিতে।
** বাগদা চিংড়ি চাষ করা হয়----- লোনা পানিতে।
** ইলিশ মাছের পোনাকে বলা হয়----- জাটকা।
** ইলিশ মাছ গবেষেণা কেন্দ্র----- চাঁদপুর।
** মুখে ডিম রেখে বাচ্চা ফুটায়----- তেলাপিয়া মাছ।

20 August 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ১ অক্টোবর শুরু।

আগামী ১ অক্টোবর ২০১৫ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আর ১ ডিসেম্বর থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরু।

বৃহস্পতিবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে জানানো হয়।
এদিকে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই ছাড়াই স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে আসন্ন (২০১৫-১৬) শিক্ষাবর্ষে পরীক্ষা ছাড়াই কেবল এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে স্নাতক (সম্মান) শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

09 August 2015

2015 এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। পাসের হার ৬৯.৬০।

সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৬৯.৬০। মোট জিপিএ ৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০.১৯ ও কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫.৬৮ শতাংশ।
রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন। দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুপুর ২টায় ফল জানতে পারবে।
এবার চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার পাসের হার ৬৩.৪৯ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছে ২ হাজার ১২৯ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯.৮০, জিপিএ- ৫ পেয়েছে ১ হাজার ৪৫২ জন। রাজশাহী বোর্ডে ৬৫.৮৪ শতাংশ ও দিনাজপুর বোর্ডে ৭০. ৪৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

07 August 2015

SMS এর মাধ্যমে HSC এবং সমমানের পরীক্ষার ফলাফল পাওয়ার পদ্ধতি।

আমরা সবাই জানি আগামি ৯/০৮/২০১৫ HSC এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। অনলাইনে ফলাফল পেতে ভিজিট করতে হবেঃ educationboardresults.gov.bd
SMS এর মাধ্যমে ফলাফল নেয়ার পদ্ধতি নিচে দেয়া হলঃ
HSC রেজাল্ট পেতে লিখুনঃ
HSC Board 1st 3 letter Roll Number Year & send sms to 16222
উদাহরণঃ HSC DHA 223366 2015 & send sms to 16222
আলিম রেজাল্ট পেতে লিখুনঃ
ALIM MAD Roll Number Year & send sms to 16222
উদাহরণঃ ALIM MAD 330977 2015 & send sms to 16222
Technical রেজাল্ট পেতে লিখুনঃ
HSC TEC Roll Number Year & send sms to 16222
উদাহরণঃ HSC TEC 330977 2015 & send sms to 16222
বিভিন্ন বোর্ডের কোডঃ
DHAKA-DHA; COMILLA-COM; CHITTAGONG-CHI; RAJSHAHI-RAJ; SYLHET-SYL; JESSORE-JES; BARISHAL-BAR; DINAJPUR-DIN; MADRASHA-MAD; TECHNICAL-TEC

19 May 2015

সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। একাদশ (2014-2015) বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ।

সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। একাদশ (2014-2015) বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। জানতে হলে নিচের লিংকটিতে ক্লিক করুন।

12 May 2015

SSC Exam Result 2015 ৩০ মে 2015

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ মে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সোমবার (১১.০৫.২০১৫)এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়া গেছে। ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর বেলা একটায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, সংবাদ সম্মেলনের পর বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
গত ৬ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মার্চের শুরুর দিকে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে একটি পরীক্ষাও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হতে পারেনি। সব কটি পরীক্ষা হয়েছে পরিবর্তিত তারিখে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।
এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

মোবাইলে SMS এর মাধ্যমে SSC Result 2015 জানার নিয়মঃ

SSC <space> First 3 Letters of Board <space> Roll Number <space> 2015 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

অনলাইনে SSC Result 2015 সংগ্রহ নিয়মঃ

অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে।

24 March 2015

২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময়সূচি পরিবর্তন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ২৮শে মার্চ, ২০১৫ তারিখ থেকে শুরু হওয়ার কথা। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ ২৪ মার্চ, ২০১৫ তারিখ রুটিন পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে।
প্রকাশিত নতুন রুটিন অনুযায়ী  ২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ১৮/০৪/২০১৫ তারিখ শনিবার থেকে শুরু হবে। পূর্বে (০৮ মার্চ ) ঘোষিত সময়সূচী বাতিল করে ২৪ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে

11 February 2015

ডিম আগে না মুরগি আগে?

লেখাটির শিরোনাম হয়তো অনেকের কাছেই ফালতু মনে হয়েছে।কিন্তু কখনো কি আপনি বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে দেখেছেন , যে ডিমের সৃষ্টি আগে না মুরগির সৃষ্টি আগে?এটি যদি আপনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে না দেখেন তাহলে হয়তো আপনি কখনো এই প্রশ্নটির সঠিক কোন উত্তরে পৌছতে পারবেন না।কারন এই প্রশ্নটিকে আপনি যে ভাবেই দেখেন না কেন এ রকম অনেক প্রশ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষ ও প্রাচীনকালের মানুষেরা অনেক ভেবেছেন।কেউ কেউ হয়তো  এগুলকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন আবার কেউ হয়তো এগুলকে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন।আপনি যদি সঠিক ভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণ না করেন তবে আপনি আজকের এই প্রশ্নটিতে এক এক সময় এক এক সিদ্ধান্তে এসে পৌঁছবেন।কারন ডিম ছাড়া যেমন মুরগি সৃষ্টি সম্বব না, তেমনি মুরগি ছাড়া এই ডিমটি  এল ই বা কোথা থেকে তাই না?
এবার কাজের কথায় আসি,আমাদের জানা দরকার যে সৃষ্টির প্রথমে এই ডিম

21 December 2014

প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।
আজ রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি এবং জেডিসির ফলপ্রকাশের তারিখ নিশ্চিত করেছেন। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলপ্রকাশের বিষয়টি নিশ্চিত করেন। গত ৭ নভেম্বর জেএসসি ও জেডিসি এবং ৩০ নভেম্বর প্রা​থমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

29 September 2014

মেডিকেলে ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর -2014

আগামী ২৪ অক্টোবর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির পরীক্ষা  অনুষ্ঠিত হবে।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করতে বুধবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিএমএ, বিএমডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

25 September 2014

ধানের পাতা পোড়া রোগ দমনে কৃষক ভাইদের করণীয়

সাম্প্রতিক সময়ে দেশের উত্তরাঞ্চলের কোন কোন স্থানে আমন ধান ক্ষেতে পাতা পোড়া রোগের আক্রমণ দেখা দিয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটউট (ব্রি) এর মতে রোগটি মূলত স্বর্ণা (বিভিন্ন জাতের স্বর্ণা) ও সোনার বাংলা জাতে আক্রমণ করেছে। পাশাপাশি ব্রি ধান৪৯ ও ব্রি ধান৫১ জাতে এ রোগের আক্রমণ নেই বললেই চলে।
পাতাপোড়া রোগে ধান গবেষণার পরামর্শ হলো:

১) ৬০ গ্রাম থিয়োভিট + ৬০ পটাশ সার ২০ গ্রাম দস্তা সার একত্রে ১০ লিটার পানিতে মিশিয়ে ৫/৬ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। তাহলে এ রোগ পুনরায় বৃদ্ধি পাবে না এবং নিয়ন্ত্রণে আসবে;

23 September 2014

৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ।

৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এবারের বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮শ তিন জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। একই সঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বেড়ে ২০০ ও সময় ২ ঘণ্টা করা হয়েছে।
মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
কমিশনের ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবার প্রশাসনে ৩০০ জন, পুলিশে ৫০ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৪৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

22 September 2014

ডিগ্রী পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ রাতে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ৮:০০ টায় ফলাফল প্রকাশিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd, www.nubd.info এবং যে কোন মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে এ ফলাফল জানা যাবে।