Showing posts with label খবর. Show all posts
Showing posts with label খবর. Show all posts

18 April 2016

যে ৭টি খাবার আসলে খাওয়া ভালো নয় মোটেও!

আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন তাহলে আপনার খাদ্যাভ্যাসের প্রতি নজর দিতে হবে। বেশিরভাগ মানুষই কী খাচ্ছেন সেই বিষয়ে সচেতন নয়। জাঙ্ক ফুড খাওয়া ভালো না জেনেও তারা তা খান যতক্ষণ পর্যন্ত না  কোন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয়। খারাপ খাদ্য খাওয়ার পরিণতি কয়েক বছর পড়ে টের পাওয়া যায় এবং ততদিনে অনেক দেরি হয়ে যায়। দীর্ঘদিন যাবত খারাপ খাদ্য গ্রহণের ফলে মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় যা মৃত্যুর কারণও হতে পারে। যে খাবারগুলো স্বাস্থ্যের জন্য হানিকর সেগুলো সম্পর্কে জেনে নেব আমরা আজকের এই ফিচারে।
১। বেক করা মিষ্টি জাতীয় খাবার
মাফিন, কুকিজ, কেক ও ডোনাট এই সব খাবারই মজাদার ও

20 August 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ১ অক্টোবর শুরু।

আগামী ১ অক্টোবর ২০১৫ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আর ১ ডিসেম্বর থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরু।

বৃহস্পতিবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে জানানো হয়।
এদিকে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই ছাড়াই স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে আসন্ন (২০১৫-১৬) শিক্ষাবর্ষে পরীক্ষা ছাড়াই কেবল এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে স্নাতক (সম্মান) শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

14 March 2015

PSC- Primary Scholarship Result 2014- 2015 ১৫ মার্চ রোববার : ফলাফল দেখার উপায় সমূহ এখানে

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করা হবে আগামী ১৫ মার্চ রোববার। ২০১৪ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষা সমাপনীতে  উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তির ফল ঘোষণা করা হবে।
ওই দিন দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফল ঘোষণা করবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর এ তথ্য জানান।

সর্বশেষ ২০১৪ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় দুই লাখ ২৪ হাজার ৪১১ জন।
মোবাইলে SMS এরমাধ্যমে PSC- Primary Scholarship Result 2014- 2015 জানার নিয়মঃ

11 February 2015

জোনাকী পোকার আলোর রহস্য।

শহরে যারা থাকেন, তাদের কথা তো জানিনা- কিন্তু গ্রামাঞ্চলের দিকে যারা থাকেন বা কোন এক সময় থেকেছেন তাদের জোনাকী দেখার কথা। আমার যতদূর মন পড়ে, বসন্তের শেষে বা গ্রীষ্মের দিকে সন্ধ্যায় গ্রামে জোনাকি উড়তে দেখেছি। টিমটিমে আলোর অপূর্ব শোভা দেখিয়ে তাদের এদিকওদিকে ঘুরে বেড়ানো রাতে প্রকৃতিতে অনন্য দৃশ্যের অবতারণা করে। খুব কাছ থেকে না দেখলে এদের এই আলো সবার কাছে একটা রহস্যই থেকে যায়।
যারা দেখেছেন তাদের মনে কি আদৌ প্রশ্ন জাগেনি যে- এই স্বয়ংপ্রভ নীলাভ-সবুজ দ্যুতির সত্যিকারের রহস্য কি? আসে কোত্থেকে এই আলো ?
আজ ভাবলাম, এই বিষয়ে একটা নিবন্ধ লিখব। তাই উইকিপিডিয়া আর গুগলে লাঙল নামিয়ে দিলাম।
খুব কাছ থেকে তোলা ছবিতে দেখলে বুঝতে পারবেন এই রহস্যের উৎপত্তি সম্পর্কে। দেখা যায় যে, এই পতঙ্গটির তলপেটের দিক থেকে এই আলোর উৎপত্তি। বাস্তবিকই তাই। জোনাকির

30 January 2015

বগুড়া জেলার পত্র পত্রিকার নাম ও যোগাযোগের ঠিকানা।

নাম সম্পাদক যোগাযোগ যোগাযোগের নাম্বার
দৈনিক করতোয়া     মোজ্জামেল হক চকযাদু রোড়, বগুড়া।
email:dkaratoa@yahoo.com

০৫১-৬৩৬৬০
আজ ও আগাীকাল ডাঃ জাহিদ কামাল জলেশরীতলা,বগুড়া
০৫১-৬৫৫৬০      
দৈনিক সকালের আনন্দ মামদুদুর রহমান কামার গাড়ী,বগুড়া।
০৫১-৬৪৮৯৮
বগুড়া সংবাদ জাফর আহম্মেদ মিলন বিআরটিসি শপিং কমপ্লেক্স (২য় তলা),
স্টেশন রোড়, বগুড়া-৫৮০০

০১৭৫৫৫৭৪০২৮

বগুড়া জেলার প্রতিটি থানার পোষ্ট কোড জেনে নিন।

Thana Sub Office Post Code

Alamdighi

Adamdighi 5890
Nasharatpur 5892
Santahar 5891

Bogra Sadar

Bogra Canttonment 5801
Bogra Sadar 5800

Dhunat

Dhunat 5850
Gosaibari 5851

Dupchachia

Dupchachia 5880
Talora 5881

Gabtoli

Gabtoli 5820
Sukhanpukur 5821

Kahalu

Kahalu 5870

Nandigram

Nandigram 5860

Sariakandi

Chandan Baisha 5831
Sariakandi 5830

Sherpur

Chandaikona 5841
Palli Unnyan Accadem 5842
Sherpur 5840

Shibganj

Shibganj 5810

Sonatola

Sonatola 5826

27 January 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল দেখুন এখান থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় প্রকাশিত হয়েছে।  এ পরীক্ষায় পাস করেছে ৯৫.০২ শতাংশ শিক্ষার্থী।
২০১২ সালের ৪র্থ বর্ষের যেসব শিক্ষার্থী ২০১২ সালের ৩য় বর্ষ পরীক্ষার মান উন্নয়ন পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের ৪র্থ বর্ষের সংশোধিত ফলাফল ও একই সাথে প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল দেখার পদ্ধতিসমূহ নিচে দেওয়া হলোঃ

অনলাইনে ফলাফল দেখার নিয়মঃ

অনলাইনে ফলাফল দেখতে সরাসরি এই লিঙ্কে  http://www.nubd.info/honsMenu.php গিয়ে আপনার ফলাফল দেখতে পাবেন।

15 January 2015

বগুড়া শেরপুরে নেপিয়ার ঘাস চাষে সাবলম্বী শত শত কৃষক।


বগুড়ার শেরপুরের বিভিন্ন গ্রামের শত শত কৃষক ঘাস চাষ করে সাবলম্বী হচ্ছে। নেপিয়ার নামক এক প্রকার হাইব্রিড ঘাস ব্যাপকভাবে চাষ হচ্ছে শেরপুরের বিভিন্ন গ্রামে। প্রথম দিকে রাস্তার ধারে, জমির আলে বা পুকুরের পাড়ে দু-একজন এর চাষ করলেও অল্প সময়ে এর ব্যাপক উৎপাদন ও অধিক দাম পাওয়ার কারণে বর্তমানে আবাদী জমিতেও ব্যাপকভাবে এর চাষ শুরু হয়েছে।
জানা যায়, প্রায় ৩০ বৎসর আগে বাংলাদেশ সরকার জার্মান থেকে এই ঘাসের চারা আমদানী করে। প্রথমে সাভার ডেইরী ফার্ম থেকে এই ঘাসের চারা বিতরণ করা হতো। পরবর্তীতে প্রায় বিশ বৎসর যাবৎ বিভিন্ন জেলা ও উপজেলা প্রাণী সম্পদ অফিস কর্তৃক কৃষকদেরকে ফ্রি চারা দেয়া হচ্ছে। প্রথমে কৃষকরা এর চাষে ততটা আগ্রহী না হলেও গত ৪/৫ বছর যাবৎ ভালো উৎপাদন ও অধিক দাম পাওয়ার কারণে এর চাষে অধিক আগ্রহী হয়েছে।

বগুড়া শেরপুরে চালকের হাত পা বেঁধে দুটি মোটর সাইকেল ছিনতাই।

বগুড়ার শেরপুর-নন্দীগ্রাম সড়কের কাশিপাড়া এলাকায় বুধবার রাতে মোটর সাইকল চালক ও  আরোহীদের হাত পা বেঁেধ  রেখে দুটি মোটর সাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে শেরপুর শহর থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল আরোহী বেলঘরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল রানা বাবু (৩৫) ও আব্দুল গাফফারকে ৫/৬ সদস্যের ছিনতাইকারী পথ রোধ করে তাদের হাত পা বেঁেধ বাজাজ সিটি-১০০ মোটর সাইকেল ও দুটি মোবাইল ছিনতাই করে। এর কিছুণ পর একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে আব্দুল কুদ্দুস একটি ডায়াং ৮০ মোটর সাইকেল নিয়ে যাবার পথে তার মোটর সাইকেলটিও একই কায়দায় ছিনতাই হয়। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

18 December 2014

বগুড়া শেরপুরে তাঁত, বস্ত্র ও হস্ত কুটির শিল্প মেলার উদ্বোধন।

বগুড়ার শেরপুরে বৃহস্পতিবার বিকালে শেরপুর মডেল প্রেসকাবের উদ্যোগে তাঁত, বস্ত্র ও হস্ত কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান। এসময় সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম সালমা ইসলাম শেফা, উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার,যুগ্ম আহবায়ক হাসানুল মারুফ শিমুল, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, শেরপুর মডেল প্রেসকাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, যুগ্ম সম্পাদক আবু রায়হান রানা, অর্থ বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এরশাদ হোসেন, নির্বাহী সদস্য শাহাদৎ হোসেন, আশাদুজ্জামান আশা,আশরাফ আলী, আব্দুল হান্নান রোকন, সদস্য শাহ আলম ফিরোজ, এসআই রাজু কামাল, টিএসআই গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেলায় দেশীয় ও হস্তুশিল্পের প্রায় অর্ধ শতাধিক দোকানের পসরা সাজানো হয়েছে।

17 December 2014

পাখিরা কীভাবে শুনতে পারে কান ছাড়াও।

মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ীদের মতো বহিঃকর্ণ না থাকলেও ঠিকই শুনতে পায় পাখিরা। কিন্তু কিভাবে?
মানুষ এবং অন্যান্য প্রাণীর মতোই বেশ ভালো শ্রবণশক্তি রয়েছে পাখিদেরও। এমনকি শব্দ কোন দিক থেকে আসছে, ওপর, নিচ, নাকি তাদের একই উচ্চতায়। কিন্তু এই কাজটি তাদের পক্ষে কি করে সম্ভব?
ব্যাপারটা জাদুর ভেলকি নয় বরং বিজ্ঞান। জার্মানির TUM ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায়, তারা নিজেদের পুরো মাথাটাকে একটি বহিঃকর্ণের মতো ব্যবহার করে থাকে। সম্প্রতি Plos One জার্নালে প্রকাশিত হয় এই তথ্য।

08 November 2014

ক্যান্সার, হৃদরোগ শনাক্তে যন্ত্র তৈরি করছে গুগল


ঢাকা: ক্যান্সার, হৃদরোগ শনাক্তে যন্ত্র তৈরি করছে গুগল। শুধু তাই নয় অন্যান্য রোগ যাতে প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় শনাক্ত করা সম্ভব হয় সেই লক্ষ্য নিয়ে উদ্ভাবিত যন্ত্রের উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে গুগল। এই যন্ত্রটি বর্তমান সময়ের চেয়ে অনেক আগে রোগ শনাক্তে কাজ করবে।

খবর বিবিসি অনলাইনের।

গুগলের এক্স ল্যাবের বিজ্ঞানীদের এক টিম কাজ করছে এই প্রকল্প বাস্তবায়নে। এটি সফল হলে বদলে যাবে মানুষের জীবন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে এমন প্রযুক্তির উদ্ভাবন করা যা কি না আগাম বলে দিতে পারবে কারও ক্যান্সার বা হার্ট অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না।

27 October 2014

স্মার্টফোন কেনার আগে লক্ষণীয় ৫ টি বিষয়

১. যে মডেল কিনতে চাচ্ছেন ঐ ব্র্যান্ডের অফিসিয়াল সাইটে ফিচারটা ভালোমত দেখুন । মূলত ডিসপ্লে সাইজ কতো , কি ধরনের ডিসপ্লে , অপারেটিং সিস্টেম কি, প্রসেসর কি এবং স্পিড কেমন , র‍্যাম কতো, রোমটা কতো , র‍্যায়ার ক্যামেরা কত মেগা পিক্সেল , ফ্রন্ট ক্যামেরা কত মেগা পিক্সেল ইত্যাদি যাচাই করে নিন ।
২. দামটা যাচাই করে নিন । এই কাজটা আপনি করতে পারেন বিভিন্ন শপ ঘুরে ঘুরে কিংবা এই সাইটের মাধ্যমে price compare করতে   পারেন – এই সাইটে আপনি ঢাকা শহরের বিভিন্ন মার্কেটের এবং এলাকার বিভিন্ন শপের জন্য ঐ মডেলের দাম পাবেন ।
৩. এরপর দেখবেন আপনি যে মডেলটা কিনতে চাচ্ছেন সেটা দোকান কিংবা ব্যান্ড ভেদে কত দিনের ওয়ারেন্টি পাচ্ছেন । সবসময়  ব্যান্ডের ওয়ারেন্টিকে শপ থেকে বেশী প্রাধান্য দিবেন ।

২৮৮০ সালের ১৬ মার্চে ধ্বংস হয়ে যাবে পৃথিবী !

২৮৮০ সালের ১৬ মার্চে গ্রহাণুর আঘাতে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আশংকা রয়েছে। ১৯৫০ ডিএ নামের একটি গ্রহাণুর সত্যিই ওই তারিখে পৃথিবীতে আঘাত হানার আশংকা রয়েছে।
তবে এ কথাটি পড়েই চমকে ওঠার কারণ নেই। কারণ হিসাব অনুযায়ী এ গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার মাত্র ০.৩ শতাংশ আশংকা রয়েছে। তবে এতে পুলকিত হওয়ারও কিছু নেই।
কারণ অন্য অনেক গ্রহাণুর চেয়ে পৃথিবীতে এর আঘাত হানার আশংকা ৫০ ভাগ বেশি। এবার বোধহয় আশা-নিরাশার দোলাচলে পড়ে যাবেন অনেকেই। সে দলে আমিও আছি নিশ্চিতই ধরে নিতে পারেন।
ঘটনাক্রমে যদি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে তা হলে তা হলে কি হবে? হ্যাঁ সে ক্ষেত্রে গ্রহাণুটি ৪৪,৮০০ মেগাটন টিএনটি’র ক্ষমতা নিয়ে আঘাত হানবে। আর এক মেগাটন মানে ১০ লাখ টন সে কথা অনেকেরই জানা আছে। তা হলে ৪৪,৮০০কে ১০ লাখ গুণ করলে সংখ্যাটি দাঁড়াবে বিশাল।

10 October 2014

বাংলালিংকে ৬ জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৭৫০টাকা! (৩০ দিন)

  • ৬ জিবি ৩জি ইন্টারনেট অ্যাক্টিভ করতে, ডায়াল করুন *5000*508#
  • অ্যাক্টিভ করলে আপনি পাবেন ৩জিবি + ৩জিবি বোনাস = টোটাল ৬ জিবি
  • ৩জি প্যাকেজ মূল্য ৭৫০ টাকা মাত্র + ভ্যাট প্রযোজ্য হবে।
  • বাংলালিংকের সকল প্রিপেইড কাস্টমার নিতে পারবেন।
  • ৬ জিবি ৩জি ইন্টারনেট প্যাকেজটির মেয়াদ মোট ৩০ দিন।
  • ৩জি ইন্টারনেট স্পীড আপটু ২ এমবিপিএস।
  • প্যাকেজ ডিঅ্যাক্টিভ করতে ডায়াল করুন 5000*3*3*3*2#

29 September 2014

মেডিকেলে ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর -2014

আগামী ২৪ অক্টোবর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির পরীক্ষা  অনুষ্ঠিত হবে।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করতে বুধবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিএমএ, বিএমডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

27 September 2014

বিনা ভিসায় বাংলাদেশ থেকে যেসব দেশে মজা করে ঘুরে বেড়াতে পারবেন !

বিনা ভিসায় বিদেশ ভ্রমণ করা যাবে এমন কথা শুনলে সবাই আশ্চর্য হবেন। কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। বিনা ভিসায় বিদেশে ভ্রমণ করা সম্ভব, এমনকি বাংলাদেশী পাসপোর্ট নিয়েও, আসুন বিস্তারিত জানি।
ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে:
  • এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা)
  • শ্রীলংকা (৩০ দিন)আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস)
  • মালাউই (৯০ দিন)
  • সেশেল (১ মাস)
  • আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন)
  • হাইতি (৩ মাস)
  • গ্রানাডা (৩ মাস)
  • সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস)
  • সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস)

25 September 2014

ধানের পাতা পোড়া রোগ দমনে কৃষক ভাইদের করণীয়

সাম্প্রতিক সময়ে দেশের উত্তরাঞ্চলের কোন কোন স্থানে আমন ধান ক্ষেতে পাতা পোড়া রোগের আক্রমণ দেখা দিয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটউট (ব্রি) এর মতে রোগটি মূলত স্বর্ণা (বিভিন্ন জাতের স্বর্ণা) ও সোনার বাংলা জাতে আক্রমণ করেছে। পাশাপাশি ব্রি ধান৪৯ ও ব্রি ধান৫১ জাতে এ রোগের আক্রমণ নেই বললেই চলে।
পাতাপোড়া রোগে ধান গবেষণার পরামর্শ হলো:

১) ৬০ গ্রাম থিয়োভিট + ৬০ পটাশ সার ২০ গ্রাম দস্তা সার একত্রে ১০ লিটার পানিতে মিশিয়ে ৫/৬ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। তাহলে এ রোগ পুনরায় বৃদ্ধি পাবে না এবং নিয়ন্ত্রণে আসবে;

23 September 2014

এবার বাজারে আসছে এন্ড্রয়েড চশমা।

স্মার্ট ঘড়ি বানানোর পর গুগুল এক নতুন স্মার্ট গেজেট তৈরির কাজ শুরু করে দিয়েছে৷ এটি হল স্মার্ট চশমা, চোখে পরলেই তাতে ইন্টারনেট দুনিয়ার সাথে যোগাযোগ করা যাবে। এ চশমাকে এন্ড্রয়েড চশমাও বলা হয়। এই চশমাকে আরও স্টাইলিশ করার জন্য গুগুল আমেরিকান কোম্পানি রে-ব্যান ও ওকলে ফ্রেমসের সাথে যোগ দিয়েছে৷ ইটালিয়ান কোম্পানি লখজাটিকা গুগুলের এই যৌথ প্রকল্পটির ঘোষণা করে৷ এই স্মার্চ চশমা ফ্যাশনকে ইন্টারনেটের সাথে যুক্ত হতেও সাহায্য করবে৷
চশমাটির ফ্রেমের ডান দিকে থাম্বনেইল মাপের স্ক্রিন থাকবে যা ইন্টারনেটের সাথে যুক্ত কম্পিউটারের কাজ করবে৷ চশমাটিতে ক্যামেরার সংযোজনও করা হবে যার সাহায্যে ছবি ও ভিডিও তোলা সম্ভব হবে৷ এ গ্যাজেটের দাম হবে ১৫০০ ডলার৷ এ চশমার বিপণনের ক্ষেত্রে লখজাটিকা মুখ্য ভূমিকা পালন করবে৷ লখজাটিকা গ্রুপের গোটা আমেরিকায় প্রায় ৫ হাজার স্টোর রয়েছে যেখানে এই চশমা খুব সহজেই পাওয়া যাবে৷ এছাড়াও এ স্মার্ট চশমা সাধারন মার্কেটেও পাওয়া যাবে৷

৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ।

৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এবারের বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮শ তিন জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। একই সঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বেড়ে ২০০ ও সময় ২ ঘণ্টা করা হয়েছে।
মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
কমিশনের ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবার প্রশাসনে ৩০০ জন, পুলিশে ৫০ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৪৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে।