Showing posts with label নিয়োগ বিজ্ঞপ্তি. Show all posts
Showing posts with label নিয়োগ বিজ্ঞপ্তি. Show all posts

23 September 2014

৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ।

৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এবারের বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮শ তিন জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। একই সঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বেড়ে ২০০ ও সময় ২ ঘণ্টা করা হয়েছে।
মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
কমিশনের ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবার প্রশাসনে ৩০০ জন, পুলিশে ৫০ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৪৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে।