Showing posts with label সরকারী তথ্য. Show all posts
Showing posts with label সরকারী তথ্য. Show all posts

20 August 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ১ অক্টোবর শুরু।

আগামী ১ অক্টোবর ২০১৫ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আর ১ ডিসেম্বর থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরু।

বৃহস্পতিবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে জানানো হয়।
এদিকে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই ছাড়াই স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে আসন্ন (২০১৫-১৬) শিক্ষাবর্ষে পরীক্ষা ছাড়াই কেবল এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে স্নাতক (সম্মান) শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

19 May 2015

১৫ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র..!

এখন থেকে ১৫ বছর বয়স হলেই পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র। তবে ভোট দিতে হলে তাদের অপেক্ষা করতে হবে ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত। মঙ্গলবার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় ইলেকশন কমিশন (ইসি)।
 এদিকে জন্মগ্রহণ করলেই জাতীয় পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে। তবে তিনটি ধাপে এ কাজ সম্পন্ন হবে। এত দিন পর্যন্ত ১৮ বছর বয়স হলেই কেবল জাতীয় পরিচয়পত্র পেতেন বাংলাদেশের নাগরিকরা।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

25 September 2014

ভারত ভ্রমণে ভিসা পেতে হলে যা করতে হবে।

আবেদনের আগে
ভারতীয় ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হয়। ভিসা আবেদনের বেশ কিছু তথ্য www.ivacbd.com সাইটে পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া
প্রথমে http://passport.gov.in ঠিকানায় প্রবেশ করলেই একটি আবেদন ফরম আসবে। প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করে save and continue বাটনে ক্লিক করতে হবে।

এরপর সয়ংক্রিয়ভাবে আরো দুটি ফরম আসবে। একইভাবে ফরম দুটি পূরণ করে save and continue বাটনে ক্লিক করতে হবে।
এখানে বলে রাখা ভালো, অনলাইনে ফরম পূরণের পাসপোর্ট অনুযায়ী যাবতীয় তথ্য এবং কোনো ধরনের ভিসা (ট্যুরিস্ট, মেডিকেল কিংবা ব্যবসা) কতদিনের ভিসা, কোন রুটে যাবেন, ইন্ডিয়ান একজনের রেফারেন্স এবং হোটেলের তথ্য পূরণ করতে হবে।

23 September 2014

৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ।

৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এবারের বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮শ তিন জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। একই সঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বেড়ে ২০০ ও সময় ২ ঘণ্টা করা হয়েছে।
মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
কমিশনের ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবার প্রশাসনে ৩০০ জন, পুলিশে ৫০ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৪৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

14 August 2014

এইচএসসি’তে প্রত্যাশিত ফলাফল না পাওয়াতে মন খারাপ? জেনে নিন ফলাফল পুনঃমূল্যায়ন এর পদ্ধতি…

কিভাবে ফলাফল পুনঃমূল্যায়ন করবেন? :

ফলাফল পুনঃমূল্যায়ন করতে শিক্ষা বোর্ডে যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ
  • টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যাবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন)

08 August 2014

অনলাইনে যে ভাবে পাসপোর্ট করবেন।

পাসপোর্ট ফরম পূরণ
প্রথম ধাপ
* অনলাইনে পাসপোর্টের ফরম পূরণ করার জন্য প্রথমে যেতে হবে www.dip.gov.bd এই ঠিকানায়।
* হোম পেইজের ডান পাশে Service বক্সে Apply online for mrp এই অংশে ক্লিক করার পর পাসপোর্ট-সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা আসবে। Continue to online enrolment ট্যাবে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফরমটি আসবে। এই ফরমে যেসব তথ্য চাওয়া হয়েছে সেসব তথ্য দিতে হবে।
তবে ফরমের ঠিক ওপরের অংশ Delivery Type-এর নিচে Supporting Doc**ent নামে যে আলাদা একটি বক্স রয়েছে। সাধারণ নাগরিক সেটি পূরণ করবে না। সরকারি কর্মকর্তা, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের এটি পূরণ করতে হয়।

06 July 2014

আপনার ন্যাশনাল আই,ডি কার্ডের ভেতরের খবর জানেন কি? না জানলে জেনে নিন।

আমরা যারা 18+ তাদের নিশ্চয়ই ন্যাশনাল আইডি কার্ড আছে ।
ন্যাশনাল আইডি কার্ডের নিচে ১৭ টি  ডিজিট রয়েছে।
আমরা অধিকাংশরাই ন্যাশনাল আইডি কার্ডের যে ১৭ টি ডিজিট  কেন?
তার ভিতরের খবর জানি না।
ভেতরের খবর জানা থাকলে আপনি কারো আইডি কার্ড দেখলেই, তার বিস্তারিত জানতে পারতেন।

আসুন তাহলে দেখি-

আমার আই,ডি নাম্বার-
১৯৯১২৬৯৫০৩১০০০১১১ 
ভিতরের খবর অনুসারে-
১৯৯১-২৬-৯-৫০-৩১-০০০১১১

20 June 2014

৫৪টি দেশের ভিসা চেক করুণ অনলাইনে।

১. তানজানিয়া- http://www.tanzania.go.tz/
২. কাতার- http://www.moi.gov.qa/site/english
৩. কুয়েত- http://www.moi.gov.kw/
৪. পাকিস্তান- http://www.moitt.gov.pk/
৫. সৌদি আরব- http://www.moi.gov.sa/
৬. দুবাই/আরব আমিরাত- http://www.moi.gov.ae/
৭. মিশর- http://www.moiegypt.gov.eg/english/
৮. বাংলাদেশ- http://www.moi.gov.bd/
৯. সাইপ্রাস- http://moi.gov.cy/
১০. নেপাল- http://www.moic.gov.np/

18 June 2014

দেখে নিন আমাদের দেশের সকল জেলার সরকারী ওয়েবসাইটগুলো

 ডিজিটাল দেশকে এগিয়ে নেওয়ার লক্ষে সরকারী উদ্যোগে দেশেরপ্রত্যেকটি জেলার ওয়েবসাইট তৈরি করা হয় এই ওয়েসাইটের মাধ্যমে আপনার জেলার সব ধরনের তথ্য আপনে খুব সহজেই খুজে পাবেন। তাহলে দেখি নিন আপনার জেলার ওয়েবসাইট। 
বরগুনাwww.dcbarguna.gov.bd
২.বরিশালwww.dcbarisal.gov.bd
৩.ভোলাwww.dcbhola.gov.bd
৪.ঝালকাঠীwww.dcjhalakathi.gov.bd
৫.পটুয়াখালীwww.dcpatuakhali.gov.bd
৬.পিরোজপুরwww.dcpirojpur.gov.bd
 চট্রগ্রাম বিভাগ
১.বান্দরবানwww.dcbandarban.gov.bd

17 June 2014

সকল বোর্ড বই ডাউনলোড করুন একদম ফ্রি !!! (১ম থেকে দ্বাদশ শ্রেণী)

NCTB থেকে প্রকাশিত ১ম থেকে দ্বাদশ শ্রেণীর সকল বোর্ড বই বাংলা এবং English
ভার্সন আপনি ডাউনলোড করতে পারেন। এবং সম্পূর্ন ফ্রিতে……….বইগুলো পিডিএফ আকারে দেয়া আছে…….আপনি আপনার প্রয়োজনমতো ডাউনলোড করে নিবেন……………
শুধু পাঠ্যপুস্তক হিসাবে যারা পড়াশুনা করে তাদেরতো উপকারী একটি সাইট বটেই………ইহা ছাড়াও বিভিন্ন কাজে অনেক সময় আমাদের এই বইগুলোর প্রয়োজন পড়তে পারে……..বিশেষ করে যারা টিউশনি করে বা যারা চাকরীর পরীক্ষা দিবেন তাদের বেশি প্রয়োজন হয় এই বইগুলো।
নিচের লিঙ্ক থেকে যার যে বই প্রয়োজন সে সেইটা ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিংকঃ http://www.nctb.gov.bd/downloadpage22.php

16 June 2014

ভেরিফাই করুন আপনার জাতীয় পরিচয় পত্র (National ID)

এখন খুব সহজেই ভেরিফাই করুন আপনার জাতীয় পরিচয় পত্র অর্থাৎ National ID.

কিভাবে করবেন?

প্রথমে আপনাকে যেতে হবে http://www.nidw.gov.bd এই সাইটে।

তারপর বামপাশে দ্বিতীয় লাইনে দেখুন লিখা আছে ভেরিফাই এনআইডি।

এখানে ক্লিক করুন তারপর উপরের ছবিটা আসবে সেখানে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টার আসলে এবার ফরমটা পূরণ করুন।

ই-মেইল,মোবাইল নং দিন, এনআইডি ঘরে আপনার বার্থ ইয়ার দিয়ে হুবহু আইডি নাম্বার লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে ইংরেজীর বড় একটি অক্ষর, একটি ছোট আর একটি সংখ্যা দিতেই হবে আগে পরে।

আপনার পাসওয়ার্ড সারাজীবন সংরক্ষন করবেন এজন্য পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় লিখে সংরক্ষন করুন ।

15 June 2014

পাসপোর্টের অনলাইনে পরীক্ষা করার উপায়।

পাসপোর্টের অনলাইন ইনকোয়ারী (পাসপোর্টের সত্যতা নিশ্চিত করুন)
=====================

পাসপোর্ট করা নিয়ে আমাদের অনেকেরই অনেক সমস্যা এবং বিভিন্ন ঝামেলায় পড়তে হয়.......

তার উপর পাসপোর্ট তৈরী হয়েছে কিনা বা পাসপোর্ট বৈধ কিনা তাও একটা টেনশন...

কারন পাসপোর্ট অফিসে নিজে নিজে সবাই পাসপোর্ট নাও করতে পারেন....... অনেকেই আছেন বিভিন্ন দালালের মাধ্যমে কাজটি করিয়ে থাকেন....................তাই আজ আপনাদের সাথে শেয়ার করব পাসপোর্টের অনলাইন ইনকোয়ারী সম্পর্কে।