Showing posts with label মজাদার টিপস. Show all posts
Showing posts with label মজাদার টিপস. Show all posts

18 April 2016

যে ৭টি খাবার আসলে খাওয়া ভালো নয় মোটেও!

আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন তাহলে আপনার খাদ্যাভ্যাসের প্রতি নজর দিতে হবে। বেশিরভাগ মানুষই কী খাচ্ছেন সেই বিষয়ে সচেতন নয়। জাঙ্ক ফুড খাওয়া ভালো না জেনেও তারা তা খান যতক্ষণ পর্যন্ত না  কোন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয়। খারাপ খাদ্য খাওয়ার পরিণতি কয়েক বছর পড়ে টের পাওয়া যায় এবং ততদিনে অনেক দেরি হয়ে যায়। দীর্ঘদিন যাবত খারাপ খাদ্য গ্রহণের ফলে মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় যা মৃত্যুর কারণও হতে পারে। যে খাবারগুলো স্বাস্থ্যের জন্য হানিকর সেগুলো সম্পর্কে জেনে নেব আমরা আজকের এই ফিচারে।
১। বেক করা মিষ্টি জাতীয় খাবার
মাফিন, কুকিজ, কেক ও ডোনাট এই সব খাবারই মজাদার ও

15 September 2015

মাইক্রোসফটের 'অফিস ২০১৬- ২২ সেপ্টেম্বর 2015 বাজারে আসছে

লতি মাসের ২২ সেপ্টেম্বর অফিস সফটওয়্যারের নতুন সংস্করণ 'অফিস ২০১৬' উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, নতুন অফিস সফটও​য়্যারে​ ছোট ছোট কিন্তু উল্লেখ​যোগ্য পরিবর্তন আসছে। একই সময়ে একটি ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সাহায্যে একাধিকজনের সম্পাদনার সুযোগ থাকছে এতে। এ ছাড়াও থাকছে নতুন ডিজাইন থিম। থিমের সঙ্গে যুক্ত হচ্ছে ডার্ক থিম ও র​ঙিন থিম।
হোম ইউজার ও পেশাদার অফিস স্যুট ব্যবহারকারীদের বিষয়টি মাথায় রেখেই ২২ সেপ্টেম্বর অফিস সফটওয়্যারের নতুন এই সংস্করণটি উন্মুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট।

17 May 2015

ইন্টারনেটের গতি বাড়ানোর উপায় মোবাইলে !!

মোবাইলে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের সময়ই পড়তে হয় ধীরগতির ইন্টারনেটের কবলে। এর কারণে অনেক জরুরি কাজ করতেও দেরি হয়ে যায়। ইন্টারনেটের গতি বাড়ানাের জন্য তাই প্রয়োজনীয় কিছু টিপস-
১. মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনস্টল করুন।
২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।
৩. মোবাইলের ‘ক্যাশড ডেটা’ ক্লিয়ার করুন। কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।

12 February 2015

তেজপাতার এতো তেজ জানা ছিলনা।

তেজপাতার ঔষধি গুণঃ
১. পানিতে তেজপাতা দিয়ে সিদ্ধ করে গোসল করলে ত্বকের অ্যালার্জি সমস্যা কমবে চমৎকারভাবে।
২. ত্বকের সতেজতা রক্ষা করতে রং চায়ের সঙ্গে তেজপাতার গুরুত্ব অপরিসীম।

৩. শরীরে কোথাও ফোঁড়া উঠলে তার ওপর তেজপাতা বেটে প্রলেপের মতো করে দিলে ব্যথা কমবে।
৪. শরীরের ময়লা দূর করতে তেজপাতা বেটে শরীরে মেখে গোসল করলে ভাল ফল পাওয়া যায়।
৫. দাঁতের মাড়ির ক্ষয়রোধ করতে তেজপাতা চূর্ণ করে দাঁত মাজতে পারেন।
৬. ঘামাচি দূর করার জন্য তেজপাতা পানিতে ভিজিয়ে রাখুন, তারপর মিহি করে বেটে নিন। ওই বাটা  শরীরে মেখে ঘণ্টা খানেক রাখুন। তারপর গোসল করে ফেলুন।
৭. চোখ ওঠা উপশম করে।

11 February 2015

ডিম আগে না মুরগি আগে?

লেখাটির শিরোনাম হয়তো অনেকের কাছেই ফালতু মনে হয়েছে।কিন্তু কখনো কি আপনি বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে দেখেছেন , যে ডিমের সৃষ্টি আগে না মুরগির সৃষ্টি আগে?এটি যদি আপনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে না দেখেন তাহলে হয়তো আপনি কখনো এই প্রশ্নটির সঠিক কোন উত্তরে পৌছতে পারবেন না।কারন এই প্রশ্নটিকে আপনি যে ভাবেই দেখেন না কেন এ রকম অনেক প্রশ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষ ও প্রাচীনকালের মানুষেরা অনেক ভেবেছেন।কেউ কেউ হয়তো  এগুলকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন আবার কেউ হয়তো এগুলকে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন।আপনি যদি সঠিক ভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণ না করেন তবে আপনি আজকের এই প্রশ্নটিতে এক এক সময় এক এক সিদ্ধান্তে এসে পৌঁছবেন।কারন ডিম ছাড়া যেমন মুরগি সৃষ্টি সম্বব না, তেমনি মুরগি ছাড়া এই ডিমটি  এল ই বা কোথা থেকে তাই না?
এবার কাজের কথায় আসি,আমাদের জানা দরকার যে সৃষ্টির প্রথমে এই ডিম

10 February 2015

সূর্যমুখী ফুল কেন সূর্যের দিকে মুখ করে থাকে ?

নাম তার সূর্যমুখী। সূর্যের দিকে মুখ করে থাকে বলেই এমন নামকরণ। কিন্তু কেন এই ফুলটি সূর্যের দিকে মুখ করে থাকে?
গাছের বৃদ্ধি ও শারীরিক কার্যকলাপের জন্য বিভিন্ন ধরণের হরমোন সাহায্য করে। এমনি একটি হরমোন হল অক্সিন। অক্সিন হরমোনের নানা ধরণের কাজের মধ্য রয়েছে কান্ড ও পাতার বৃদ্ধি। এই অক্সিন হরমোনই আবার ফটোট্রপিক ক্রিয়ার জন্য দায়ী। আলোর সাথে উদ্ভিদের যে ক্রিয়া-প্রতিক্রিয়া তাই-ই হল ফটোট্রপিক ক্রিয়া।
অক্সিন হরমোনের যে পাশে সূর্যের আলো পড়েনা অর্থাৎ যে পাশে ছায়া থাকে সে পাশে দ্রুত বৃদ্ধি পায়। এটি উদ্ভিদের যে অংশে থাকে সেখানে pH এর পরিমান কমিয়ে দেয়। ফলে এর সেলুলোজ কোষগুলো ফেটে যায়। ফলে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়। এই চাপই সূর্যমুখী ফুলকে সূর্যের দিকে ঘুরতে বাধ্য করে। পরিপূর্ণ সূর্যমুখী ফুল কিন্তু ঘুরে না, পূর্বদিকে মুখ করে রাখে।

বিড়াল জিভ দিয়ে পানি পান করার সময় পানিতে আলোড়ন তৈরি হয় না কেন?

বিড়াল জিভ দিয়ে পানি পান করার সময় পানিতে তেমন কোনো আলোড়ন তৈরি হয় না। কোন শব্দও হয়না। অন্যান্য প্রাণীদের ক্ষেত্র হয়। চলুন জেনে নিই এর কারণ।
কুকুর যখন পানি পান করে তখন তা আশপাশে ছড়িয়ে ফেলে। কিন্তু বিড়ালের বেলায় তা সম্পূর্ণ ব্যতিক্রম। কুকুরের তুলনায় তরল পদার্থের উপর বিড়াল অনেক কম বল প্রয়োগ করে।
ঘোড়া বা অন্য কোনো প্রাণী পানি পান করে তখন তারা তাদের জিহ্বা সামনের দিকে ঠেলে দিয়ে তার সাহায্যে পানি তুলে মুখ নেয়। কিন্তু বিড়াল পানি পানের সময় জিহ্বা সামনের দিকে না ঠেলে পিছনের দিকে নিয়ে যায় আর অস্বাভাবিক দ্রুততার সঙ্গে জিহ্বা দিয়ে পানি তুলে নেয়। আর এ কারণেই বিড়ালের পানি পানের সময় তেমন কোনো আলোড়ন সৃষ্টি হয় না। তাই শব্দও তেমন হয়না।

গরু ঘাস খায়, কিন্তু মানুষ ঘাস খায়না কেন?

মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে গরু ঘাস খায়, কিন্তু মানুষ ঘাস খায়না কেন?
অনেকে বলতে পারেন এর কারণেই মানুষ ও গরুর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। ঘাস তো প্রকৃতিরই সৃষ্টি। তাহলে মানুষ আলু খায় কিন্তু কেন ঘাস খায়না? আসুন জেনে নেই মূল ঘটনা।
উদ্ভিদ জগতের প্রধান দু’টি পলিস্যাকারাইড হল স্টার্চ বা শর্করা ও সেলুলোজ। উদ্ভিদ এ দুটি পলিস্যাকারাইড সালোকসংশ্লেষণ প্রক্রিয়া দ্বারা প্রস্তুত করে থাকে।
এবার আসুন জেনে নিই স্টার্চ সম্পর্কে।
আমাদের খাদ্যের প্রধান উপাদান হল স্টার্চ। এবং স্টার্চের উৎস হল চাল, গম, ভূট্টা, গোল আলু ও বার্লি। আর সেলুলোজ!!!
উদ্ভিদ কোষের প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। উদ্ভিদ কাণ্ডের বেশিরভাগই সেলুলোজ। যেমনঃ ঘাস।
স্টার্চ ও সেলুলোজ উভয়েরই কাঠামোগত উপাদান হল D-গ্লুকোজ।
তবে সেলুলোজ প্রায় 300-3000 D-গ্লুকোজ একক β-গ্লাইকোসাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে।

27 January 2015

রবি’র দারুন অফার, মাত্র ৩০ টাকায় ৫০০ এমবি ইন্টারনেট এবং মাত্র ১৫ টাকায় ১০০ এমবি ইন্টারনেট।

দেশের অন্যতম বৃহৎ টেলিকমিউকেশন কোম্পানি রবি দিচ্ছে মাত্র ৩০ টাকায় ৫০০ এমবি ইন্টারনেট এবং মাত্র ১৫ টাকায় ১০০ এমবি ইন্টারনেট । অফারটি পেতে ডায়াল করুন -
*৮৪৪৪*৫০০৩০# , ৫০০ এমবি ইন্টারনেট, মূল্যঃ৩০ টাকা ( ভ্যাট ছাড়া ), মেয়াদঃ ২ দিন।
*৮৪৪৪*০০৪#, ১০০ এমবি ইন্টারনেট, মূল্যঃ১৫ টাকা ( ভ্যাট ছাড়া ), মেয়াদঃ ১ দিন।

17 January 2015

সিমের নাম্বার বের করা ও বিরক্তিকর কল থেকে রক্ষা পাওয়ার উপায়।

১। গ্রামীণফোনঃ *566#
২। রবিঃ *222#
৩। বাংলালিংকঃ *124#
৪। এয়ারটেলঃ *778#
৫। সিটিসেলঃ *811 *3#
*** আপনাকে কেউ কল করে বিরক্ত করলে আপনি যা করবেন :
*21*770# ডায়াল করুন। আবার বন্ধ করতে হলে ডায়াল করুন #21#।

21 December 2014

জেনে নিন, নামের প্রথম অক্ষরে কীরকম হবে আপনার স্বভাব

কবির ভাষায় নামে কী-ই বা এসে যায়! কিন্ত কত কী যে এসে যায়, তা আমরা হাড়ে হাড়ে বুঝি৷ এমনকী নামের প্রথম অক্ষর থেকে আপনার স্বভাবও বেশ খানিকটা বোঝা যায়৷ ইন্টারেস্টিং , তাই না? সত্যিই৷ তাহলে দেখা যাক কোন ইংরেজি অক্ষর দিয়ে আপনার নাম শুরু হলে আপনার স্বভাবটি মোটামুটি কীরকম হবে৷ তবে মনে রাখবেন ব্যতিক্রম সব জায়গাতেই থাকে৷
A- এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা সাধারণত খুব একটা রোমান্টিক নন৷ ব্যবসা ভালো বোঝেন৷ ক্ষেত্রবিশেষে ধৈর্য্য কম থাকে আপনার৷তবে সঙ্গীর শারীরিক আকর্ষণ আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ৷
B- আপনি কিন্তু রোমান্টিক৷ বিশেষ করে রোমান্টিক ডিনার খুব উপভোগ করেন৷প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে ভালোবাসেন৷কখনও বা একটু আদুরে গোছের৷
C – সম্পর্কের মূল্য দেন৷ আন্তরিকতা পছন্দ করেন৷ খুব সংবেদনশীল হন৷
D- যেটা মনে মনে চান সেটা আদায় করেই ছাড়েন৷স্বভাবগত দিক থেকে আপনি কেয়ারিং৷উচ্চাকাঙ্খী ও বিশ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কখনও আবার পরশ্রীকাতর৷

14 December 2014

ঔষধি গাছের নাম ভাঁটফুল

গুল্মজাতীয় এ উদ্ভিদটি চার থেকে আট ইঞ্চি লম্বা হয়ে থাকে। পাতার আকৃতি অনেকটা তামাক পাতার মতো। এর ফুল সাদা এবং ফল চ্যাপ্টা ও কালো রঙের। শীতের শেষে ফুল ও গরমকালে ফল ধরে।
এ ফুলটি প্রাকৃতিক মধু জোগানের অন্যতম উৎস। গাছের উপরিভাগ পুরোটাই ফুলে ফুলে পূর্ণ থাকে।
ভাঁটফুল গাছ ঔষধি গুণসমৃদ্ধ। এর পাতা অ্যাজমা, টিউমার, সাপের কামড় ও চর্মরোগে ব্যবহৃত হয়। মূলের নির্যাস দাঁতের ক্ষয়রোগ, পেটব্যথা ও হিস্টিরিয়ার উপশম করে। যে কোনো চর্মরোগে ভাঁটপাতার রস তিন থেকে চার দিন লাগালে আশ্চর্যজনক ফল পাওয়া যায়। উকুন হলে ভাঁট পাতার রস লাগিয়ে এক ঘণ্টা পর ধুয়ে ফেলবেন। উকুন থাকবে না। ম্যালেরিয়ায়ও এর ব্যবহার দেখা যায়।
পাতার রস শিশুদের জ্বর দূর করে। গুটিবসন্ত রোগে গাছের কচি পাতা গরম পানিতে জাল দিয়ে গোসল করলে ব্যথা দূর হয় এবং খুব ভালো ফল পাওয়া যায়।
ভাঁটফুল গাছ ঔষধি গুণসমৃদ্ধ। এর পাতা অ্যাজমা, টিউমার, সাপের কামড় ও চর্মরোগে ব্যবহৃত হয়। মূলের নির্যাস দাঁতের ক্ষয়রোগ, পেটব্যথা ও হিস্টিরিয়ার উপশম করে। যে কোনো চর্মরোগে ভাঁটপাতার রস তিন থেকে চার দিন লাগালে আশ্চর্যজনক ফল পাওয়া যায়। উকুন হলে ভাঁট পাতার রস লাগিয়ে এক ঘণ্টা পর ধুয়ে ফেলবেন। উকুন থাকবে না। ম্যালেরিয়ায়ও এর ব্যবহার দেখা যায়।

পাতার রস শিশুদের জ্বর দূর করে। গুটিবসন্ত রোগে গাছের কচি পাতা গরম পানিতে জাল দিয়ে গোসল করলে ব্যথা দূর হয় এবং খুব ভালো ফল পাওয়া যায়
- See more at: http://alokitobangladesh.com/agri-&-firmar/2014/12/14/112428#sthash.M8R6I8b2.dpuf
ভাঁটফুল গাছ ঔষধি গুণসমৃদ্ধ। এর পাতা অ্যাজমা, টিউমার, সাপের কামড় ও চর্মরোগে ব্যবহৃত হয়। মূলের নির্যাস দাঁতের ক্ষয়রোগ, পেটব্যথা ও হিস্টিরিয়ার উপশম করে। যে কোনো চর্মরোগে ভাঁটপাতার রস তিন থেকে চার দিন লাগালে আশ্চর্যজনক ফল পাওয়া যায়। উকুন হলে ভাঁট পাতার রস লাগিয়ে এক ঘণ্টা পর ধুয়ে ফেলবেন। উকুন থাকবে না। ম্যালেরিয়ায়ও এর ব্যবহার দেখা যায়।

পাতার রস শিশুদের জ্বর দূর করে। গুটিবসন্ত রোগে গাছের কচি পাতা গরম পানিতে জাল দিয়ে গোসল করলে ব্যথা দূর হয় এবং খুব ভালো ফল পাওয়া যায়
- See more at: http://alokitobangladesh.com/agri-&-firmar/2014/12/14/112428#sthash.M8R6I8b2.dpuf

21 October 2014

তেতুলের পুষ্টিকর উপাদান ও উপকারীতা

তেতুলের উপকারীতাঃ
শারীরিক দিক থেকে তেতুল আমাদের যেসব উপকার করে থাকে-
-হৃদরোগসহ বিভিন্ন রোগে খুব উপকারী তেতুল। হৃদরোগীদের জন্য বিশেষ উপকারী।
-এতে রয়েছে প্রচুর ভেষজ ও পুষ্টিগুন।
-তেতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে।
-রক্তে কোলষ্টেরল কমায়।
-তেঁতুল চর্বি কমানোয় বেশ বড় ভূমিকা রাখে।
-এতে কোলস্টেরল ও ট্রাইগ্রাইসেরাইডের মাত্রা এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।
-শরীরের মেদ কমাতেও কাজ করে তেতুল।

15 October 2014

বিশ্বকাপ শেষে পতাকাগুলো দিয়ে যা করা যায়।

পতাকাগুলো ধুয়ে, শুকিয়ে পরের বিশ্বকাপের জন্য সংরক্ষণ করা যেতে পারে।
বিজয়ী দলের পতাকা দিয়ে সামনের ঈদে পাঞ্জাবি কিংবা
সালোয়ার-কামিজ বানানো যেতে পারে। ফ্যাশনে আসবে নতুনত্ব।

.পতাকাগুলো অনায়াসে ঘরের জানালার পর্দা হিসেবে টানানো যেতে পারে।
জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বের প্রতিটি দেশের পতাকা ওড়ানো হয়। তাই জাতিসংঘের কাছে সেগুলো ভাড়া দেওয়া যেতে পারে।
বাসার ছোটদের বিভিন্ন দেশের পতাকা চেনানোর জন্য বই কিনতে হবে না। বিশ্বকাপের সময় ওড়ানো পতাকা দেখিয়েই কাজটা
সারতে পারেন।

11 October 2014

ঝটপট গ্যাসের সমস্যা দূর করবে ৭টি জাদুকরী পানীয়



বর্তমান দিনগুলোতে গ্যাসের সমস্যা হওয়াটা খুবই সাধারণ একটা ঘটনা। আমাদের মুখের স্বাদের জন্য ভাজা পোড়া খাবার অনেক বেশী খেয়ে ফেলছি। কিন্তু বেশী খাওয়ার পর কষ্ট পাওয়ার কোন মানে আছে? একদম নেই! জেনে নিন বিশেষ কিছু পানীয় সম্পর্কে যেগুলো গ্যাসের সমস্যা দূর করে দেবে সহজেই। আর এবার আপনার খাওয়া দাওয়া হবে মন ভরে!
খালি পেটে লেবু পানি
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে খালি পেটে একগ্লাস গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলুন। ইচ্ছে করলে সাথে একটু মধুও মিশিয়ে নিতে পারেন। প্রতিদিন এই পানীয়টি পান করলে আপনার গ্যাসের সমস্যা অচিরেই চলে যাবে।
পানি
গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার মহাঔষধ হলো পানি। যাদের গ্যাসের সমস্যা আছে তারা প্রতিদিন কমপক্ষে ১০ গ্লাস পানি পান করুন। পরিমিত পানি পান করলে গ্যাসের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।