হযরত মুহাম্মদ (সা.)-এর পছন্দের ১২টি খাবার ও তার গুণাবলী এখানে উল্লেখ
করা হলো। এসব খাবার প্রিয়নবী (সা.) আহার করতেন। দেড় হাজার বছর পর আজকের
বিজ্ঞান গবেষণা করে দেখেছে নবীজী (সা.) এর বিভিন্ন খাবারের গুণাগুণ ও
উপাদান অত্যন্ত যথাযথ বলে উল্লেখ করা হয়েছে।
নবীজী (সা.) এর খাবারের মধ্যে রয়েছে বার্লি, খেজুর, ডুমুর, আঙ্গুর, মধু,
তরমুজ, দুধ, মাশরুম, অলিভ অয়েল, ডালিম-বেদানা, ভিনেগার ও পানি। এসব
খাবারের গুণাবলী এখানে উল্লেখ করা হলো।
১. বার্লি (জাউ): এটা জ্বরের জন্য এবং পেটের পীড়ায় উপকারী।
২. খেজুর: খেজুরের গুণাগুণ ও খাদ্যশক্তি অপরিসীম।
খেজুরের খাদ্যশক্তি ও খনিজ লবণের উপাদান শরীল সতেজ রাখে। প্রিয়নবী (সা:)
বলতেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই।