Showing posts with label বিশ্বকাপ ফুটবল-2014. Show all posts
Showing posts with label বিশ্বকাপ ফুটবল-2014. Show all posts

15 October 2014

বিশ্বকাপ শেষে পতাকাগুলো দিয়ে যা করা যায়।

পতাকাগুলো ধুয়ে, শুকিয়ে পরের বিশ্বকাপের জন্য সংরক্ষণ করা যেতে পারে।
বিজয়ী দলের পতাকা দিয়ে সামনের ঈদে পাঞ্জাবি কিংবা
সালোয়ার-কামিজ বানানো যেতে পারে। ফ্যাশনে আসবে নতুনত্ব।

.পতাকাগুলো অনায়াসে ঘরের জানালার পর্দা হিসেবে টানানো যেতে পারে।
জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বের প্রতিটি দেশের পতাকা ওড়ানো হয়। তাই জাতিসংঘের কাছে সেগুলো ভাড়া দেওয়া যেতে পারে।
বাসার ছোটদের বিভিন্ন দেশের পতাকা চেনানোর জন্য বই কিনতে হবে না। বিশ্বকাপের সময় ওড়ানো পতাকা দেখিয়েই কাজটা
সারতে পারেন।

23 September 2014

আর্জেন্টিনার দল ঘোষণা;ফিরছেন মেসি।

আগামী ১১ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর তিন দিন পর হংকংয়ের বিপক্ষে লিওনেল মেসির দল। আর এ দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে দলের নতুন কোচ জেরার্ডো টাটা মার্টিনো দল ঘোষণা করেছেন।
মার্টিনোর দলে এবারো জায়গা হয়নি ২০১১ সালের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজের। জুভেন্টাসের হয়ে শেষ তিন ম্যাচে তিন গোল করেও ঠাঁই পান নি তেভেজ। তার গোলেই সান সিরোর ম্যাচে এসি মিলানকে হারিয়েছে জুভিরা।
জুভেন্টাসের এ তারকার জায়গা না মিললেও তার ক্লাব সতীর্থ রবার্তো পেরেয়রা জায়গা হয়েছে আর্জেন্টাইন স্কোয়াডে। এছাড়া নতুন করে আবারো ডাক পেয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইনের প্লেমেকার জাভিয়ের পাস্তোরের।

18 June 2014

মেক্সিকান গোলরক্ষকের দাপটে হতাশ গোলশূন্য ব্রাজিল।

একটি গোল করার জন্য শত চেষ্টা করেও ব্যর্থ হতে হলো ব্রাজিলকে। নেইমার-অস্কারদের সব চেষ্টা ব্যর্থ করে দিলো মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া! প্রথমার্ধের শুরু থেকেই গোল বারে থেকে মেক্সিকোকে একের পর এক রক্ষা করে চলে ওচোয়া। এর মধ্যে কয়েকটা পাল্টা আক্রমণ করে মেক্সিকানরা।
ব্রাজিল-মেক্সিকো ম্যাচের ফলাফল অবশেষে গোলশূন্য ড্র। টান টান উত্তেজনাকর ম্যাচে মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার দৃষ্টিনন্দন গোল রক্ষা দেখে গোল শুন্যই থাকতে ব্রাজিলকে। তা না হলে ৩-০ তে এগিয়ে থেকে খেলার প্রথমার্ধ শেষ করতে পারতো ব্রাজিল।

17 June 2014

ফুটবলের ইতিহাসে যত অজানা সব মজার গল্প।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে কালের বিবর্তনে এসেছে নানা পরিবর্তন। পাল্টে গেছে অনেক নিয়ম, যোগ হয়েছেও অনেক। এমনই কিছু অজানা তথ্য নিয়ে আজকের আয়োজন।
হাত দিয়ে গোল
১৮৬২ সালের আগে হাত দিয়ে মারলেও গোল হতো। এ বছরই নিয়ম হয়, হাতের সাহায্যে দিলে তা গোল হবে না।
ক্রসবারও ছিল না
১৮৬৫ সালের আগে গোলপোস্টের ভেতর দিয়ে বল প্রবেশ করালেই গোল হতো, তা যত ওপর দিয়েই হোক। এ বছরই ৮ ফুট উচ্চতার ক্রসবার দেওয়ার চল শুরু হয়।
ছিল না অফসাইড

14 June 2014

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪ (বাংলাদেশ সময় সূচি)

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪ (বাংলাদেশ সময় সূচি)

Thursday, June 12, 2014
Time


Stage Venue / City
20:00 GMT – BD ( বাংলাদেশ সময় রাত ২ টা ) Brazil v Croatia Group A Arena Corinthians -  Sao Paulo
Friday, June 13, 2014