একটি গোল করার জন্য শত চেষ্টা করেও ব্যর্থ হতে হলো ব্রাজিলকে।
নেইমার-অস্কারদের সব চেষ্টা ব্যর্থ করে দিলো মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া!
প্রথমার্ধের শুরু থেকেই গোল বারে থেকে মেক্সিকোকে একের পর এক রক্ষা করে চলে
ওচোয়া। এর মধ্যে কয়েকটা পাল্টা আক্রমণ করে মেক্সিকানরা।
ব্রাজিল-মেক্সিকো ম্যাচের ফলাফল অবশেষে গোলশূন্য ড্র। টান টান
উত্তেজনাকর ম্যাচে মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার দৃষ্টিনন্দন গোল রক্ষা দেখে
গোল শুন্যই থাকতে ব্রাজিলকে। তা না হলে ৩-০ তে এগিয়ে থেকে খেলার প্রথমার্ধ
শেষ করতে পারতো ব্রাজিল।
তবে ব্রাজিলের আক্রমণের হার বেশি থাকলেও শেষ পর্যন্ত তা গোলে পরিণত করতে
পারেনি। কারণ গোলরক্ষক হিসেবে মেক্সিকোর ওচোয়া তার দায়িত্ব শতভাগ পালন
করেছেন। আর তাইতো ম্যাচ সেরা হয়েছেন তিনি।
পুরো ম্যাচে জুড়েই পাল্টাপাল্টি ফাউল চলতে থাকে। এজন্য রেফারি চারটি
হলুদ কার্ড দেখাতে বাধ্য হলো। এর মধ্যে দু’টি ব্রাজিল এবং দুটি মেক্সিকোর
ভাগে পড়েছে।
খেলার শুরুতেই নেইমারকে ফাউল করে গ্যালারির উত্তেজনা যেন বাড়িয়ে দিয়েছেন
মেক্সিকো। এরপর আরো তিনবার রেফারির বাঁশি। ব্রাজিলের ডি-বক্সের ভেতরে
দ্রুত একটি আক্রমণও করে মেক্সিকো। তবে তা ব্যর্থ চেষ্টা।
পাল্টা আক্রমণে অস্কারের পাস থেকে ফ্রেড ঠিকভাবে পায়ে লাগাতে পারলে প্রথম গোল উৎসব করতে পাতো ব্রাজিল।
বুধবার দিবাগত রাত ১টায় ব্রাজিলের ফোর্তালেজা শহরের কেস্তেলাও স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
দু’দলই সেরা একাদশ নিয়ে মাঠে নামে। কিন্তু কোনও দলই শেষ পর্যন্ত জয়ের স্বাদ পায়নি।
এর আগে ১৯৭৮ সালে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ ড্র হয়েছিলো। দীর্ঘ ৩৬ বছর পর আবারো ব্রাজিলের সঙ্গে ড্র করলো মেক্সিকো।
সর্বশেষ দেখায় কনফেডারেশ কাপে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
তবে শেষ দশবারের লড়াইয়ে এগিয়ে নেই কোনো দলই। দু’দলেরই জয় ৪টি করে, বাকি
দুটি ম্যাচ হয়েছে ড্র।