21 December 2014

প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।
আজ রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি এবং জেডিসির ফলপ্রকাশের তারিখ নিশ্চিত করেছেন। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলপ্রকাশের বিষয়টি নিশ্চিত করেন। গত ৭ নভেম্বর জেএসসি ও জেডিসি এবং ৩০ নভেম্বর প্রা​থমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।