19 June 2014

বাজেট পাসের আগেই সিমের দাম বাড়ালো।

বাজেট পাসের আগেই সিমের দাম বাড়ালো দেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।
গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিমের দাম বাড়ানোর কথা নিশ্চিত করেছে গ্রামীণফোন। তারা আরো জানায়, এখন থেকে সকল প্রি-পেইড সিম এর দাম হবে ২০০ টাকা যা আগে ১৮৮ টাকায় কেনা যেত। এছাড়াও সিম পরিবর্তনের জন্য আগে ৭৫ টাকা দিলেও এখন থেকে গ্রাহকদের ১২৫ টাকা খরচ করতে হবে।
চলতি মাসে বাজেট ঘোষণা করা হলেও তা এখনও কার্যকর হয়নি আর গ্রামীণফোনের ইতিমধ্যেই সিমের দাম বাড়ানোর সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। অনলাইন মিডিয়া বিশেষ করে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে
সিমের দাম বাড়ানোর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
বাজাটের কারণে এ দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। যদিও বাংলাদেশের মোবাইল শিল্প বিশ্বের নিম্নতম কল রেট প্রদান করছে। কিন্তু মোবাইল অপারেটররা তাদের প্রতি ১০০ টাকা আয়ের ৫৫ টাকাই সরকারের হাতে তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানটি মনে করে, বিদ্যমান ৩০০ টাকা সিম কর প্রত্যাহার না করে সিম পরিবর্তনের উপর নতুন কর আরোপ দেশে মোবাইল ফোনের বিস্তারকে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন বাধাগ্রস্ত করবে।
উল্লেখ্য যে, ২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সিম ক্রয় ও পরিবর্তনের ওপর কর নির্ধারণ করায় সিমের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।