16 June 2014

Computer BIOS Password ভুলে গেছেন? সমাধান দেখুনG

BIOS = Basic Input/Output System: বায়োস পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কম্পিউটারকে অন্যদের ব্যবহার থেকে রক্ষা করতে পারি। বায়োসে দুই ধরনের পাসওয়ার্ড সেট করা যায়। একঃ পাওয়ার অন করার পর পাসওয়ার্ড চাইবে, সঠিক পাসওয়ার্ড দিতে ব্যার্থ হলে কম্পিউটার চালু হবে না। এবং দুইঃ কম্পিউটার অন হবে কিন্তু বায়োস সেটিংস ওপেন করতে গেলে পাসওয়ার্ড চাইবে। অনেক সময় দেখা যায়, নিজের কম্পিউটারের বায়োস পাসওয়ার্ড ব্যবহার করতেন, কিন্তু অনেক দিন ব্যবহার না করতে করতে পাসওয়ার্ড ভুলে গেছেন তখন কম্পিউটার ওপেন করতে পারতছেন না। অথবা কারো কাছ থেকে ব্যবহৃত/পুরাতন কম্পিউটার কিনেছেন তখন বায়োস সেটিংসে ঢুকতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড চাইছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে বায়োস পাসওয়ার্ড বাইপাস বা রিসেট করার প্রয়োজন হয়। এই বায়োসের পাসওয়ার্ড/বাইপাস আপনি তিনটি পদ্ধতিতে করতে পারবেন, সেই তিনটি পদ্ধতি নিচে আলোচনা করা হল।
.          আপনার পিসির মাদারবোর্ডে খুলে একটু খেয়াল করলেই দেখতে পাবেন একটা চ্যাপ্টা ব্যাটারী লাগানো আছে। সেই ব্যাটারী কিছু সময় খুলে রেখে দিন পরে আবার লাগান তাহলেই হবে।