খুশকি দূর করার একটি কার্যকর উপায় হল অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করা।কিন্তু যাদের চুল পড়ার সমস্যা আছে বা শ্যাম্পুতেও কাজ হয় না তারা ঘরোয়া পদ্ধতিতেও খুশকি দূর করতে পারেন। নিচের উপায়গুলো থেকে যে কোন একটি বাছাই করুন খুশকি দূর করার জন্য-
- ২ টি ডিমের কুসুম নিয়ে ভালো করে ফাটিয়ে নিন। এবার মাথার ত্বকের সব জায়গায় ফাটানো কুসুম লাগিয়ে নিন যেন কোন জায়গা বাদ না পরে। ১ ঘন্টা পর যে কোন শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়ে মাথা ধুয়ে ফেলুন। মাথা পরিষ্কার না হলে প্রয়োজনে ২ বার শ্যাম্পু করুন। সপ্তাহে ১/২ বার করবেন এটি। ডিমে পুরো মাথার ত্বক আবৃত না হলে ডিমের পরিমাণ বাড়ান। সাদা অংশ ব্যবহার করলে চুলে গন্ধ হবে।
- ১ দিন পর পর অলিভ অয়েল মাথার ত্বকে লাগিয়ে ঘুমাতে যান। বালিশের উপর সুতি কাপড় রেখে ঘুমাবেন যেন তা অতিরিক্ত তেল শুষে নিতে পারে মাথা থেকে। ১ দিন পরপর শ্যাম্পু করলে চুল রুক্ষ হয়ে যেতে পারে, তাই পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন চুল।
- অ্যালোভেরা-র পাতা থেকে জেল বের করে নিন। এই জেল মাথার ত্বকে নিয়ে ম্যাসাজ করুন ২ মিনিট তারপর ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন পানি দিয়ে। সপ্তাহে ৩/৪ বার।
- মাথায় যেখানে খুশকি আছে সেখানে লেবুর রস চিপড়িয়ে বের করে লাগান। ৩ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। ২ দিন পর পর এটি করবেন যতদিনে খুশকি পুরোপুরি না যায়।
- দুইটি অ্যাস্পিরিন ট্যাবলেট গুড়ো করে নিন। এবার এই গুড়ো শ্যাম্পুর সাথে মিশিয়ে মাথায় ও চুলে লাগিয়ে ১ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার।
- ২ টেবিল চামচ মেথি-র বীজ সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে এই বীজ বেটে নিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ১/২ বার।
- সন্ধ্যায় ১ কাপ ভিনেগার ও ১ কাপ পানি মিশিয়ে নিন। চুলের পরিমাণ বেশি হলে ভিনেগার ও পানির পরিমাণ বাড়িয়ে দিন। এবার এই মিশ্রণ দিয়ে মাথা ও চুল ধুয়ে মাথার ত্বকে ৩/৪ মিনিট ম্যাসাজ করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর ৮ ঘন্টার মধ্যে স্নান করবেন না। সপ্তাহে ১ বার করুন এটি।
- ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল মিশিয়ে মাথায় লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ১/২ বার।
এসব ছাড়াও নিয়মিত চুল পরিষ্কার রাখবেন ও সূর্য
আর ধুলার মধ্যে যাবেন না। প্রয়োজনে ছাতা ব্যবহার করুন। হেয়ার স্প্রে,
জেল ব্যবহার করা থেকে বিরত থাকুন চুলে খুশকি থাকলে। নিয়মিত চুল না আঁচড়ালেও
খুশকি হত পারে। তাই ঘুম থেকে উঠে ও ঘুমানোর আগে চুল আঁচড়িয়ে নিবেন অবশ্যই।
এছাড়া স্নানের পর ধীরে ধীরে চুল আঁচড়িয়ে নিবেন। ১ মাসের মধ্যেই চলে যাবে
খুশকির সমস্যা।