নতুন ফোল্ডার তৈরি করা
নতুন ফোল্ডার তৈরি করা এমন একটি কাজ যেটি আমরা প্রায়ই করে থাকি। উইন্ডোজের
আর কোন ভার্ষনে এর জন্য ডিফল্ট কোন শর্টকাট কি ছিলো না। তবে উইন্ডোজ সেভেনে
আপনি পাচ্ছেন এই সুবিধাটি। উইন্ডোজ এক্সপ্লোরার বা ডেস্কটপ অথবা যেখানেই
ফোল্ডার তৈরি করা যায়, সেখানে Ctrl+Shift+N চাপলে তৈরি হবে নতুন একটি ফোল্ডার।
দ্রুত ডেস্কটপ দেখুন
কোন একটি উইন্ডোতে কাজ করার সময় হঠাৎ ডেস্কটপ দেখার প্রয়োজন হতে পারে।
উইন্ডোজ কি চেপে ধরে স্পেস বার এ চাপ দিলেই সাথে সাথে আপনার সামনে ডেস্কটপ
চলে আসবে। এরপর বাটন গুলো ছেড়ে দিলে পূর্বের উইন্ডোতে ফিরে যাবে।
দ্রুত টাস্ক ম্যানেজার খোলা
এক্সপি এর মত উইন্ডোজ সেভেনে ctrl+alt+del চাপলে টাস্ক ম্যানেজার ওপেন
হয়না। একটি মেনু আসে এবং সেখান থেকে টাস্ক ম্যানেজার খুলতে হয়। দ্রুত টাস্ক
ম্যানেজার খোলার জন্য Crtl+Shift+Esc শর্টকাটটি ব্যবহার করতে পারেন।
সেন্ড টু’ মেনু বর্ধিত করা
ডিফল্ট সেন্ড টু মেনু যেটি আমরা কোন প্রোগ্রামে রাইট ক্লিক করলে পাই। এবার
শিফট কি চেপে ধরে কোন কিছুর উপর মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করলে পাবেন