19 June 2014

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কিছু টিপস এন্ড ট্রিক্সস।

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কয়েকটি পুরাতন ও কার্যকরী টিপস এই লেখায় সকলের সামনে উপস্থাপন করব।
পরিবর্তন করুন রিসাইকেল বিনের নাম

ডেস্কটপের যে কোন শর্টকাট কি, আইকন থেকে শুরু করে যে কোন ফোল্ডার বা ফাইলের নামকে আপনি রিনেম করতে পারেন খুব সহজেই কিন্তু আপনি রিসাইকেল বিনকে রিনেম করতে গিয়েই পারেননি। কারণ রিসাইকেল বিন-এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করলে সেখানে কোন রিনেম অপশনই থাকে না। কিন্তু আপনি চাইলেই ভিন্ন উপায়ে আপনার পছন্দ মত নাম দিয়ে রিনেম করতে পারেন। এর জন্য প্রথমেই আপনাকে স্টার্ট মেন্যু থেকে গিয়ে রান অপশনে গিয়ে লিখতে হবে regedit.exe, তারপর এন্টার চাপুন। সেখানে আপনি বামের দিকে থাকা HKEY_CLASSES_ROOT রুট ফোল্ডারটি ওপেন করে CLSID খুঁজে বের করুন। তারপর সেখানে {645FF040-5081-101B-9F08-00AA002F954E} ফোল্ডারটি ওপেন করে যে মান “40 01 00 20” দেওয়া আছে সেটা পরিবর্তন করে “70 01 00 20” এই মানে পরিবর্তন করুন। এবার দেখুন আপনি সহজেই রিসাইকেল বিনকে রিনেম করতে পারছেন।
কম্পিউটার চালু করুন কি-বোর্ডের মাধ্যমে


কম্পিউটার চালু করার ট্রাডিশেনাল পদ্ধতি হচ্ছে পাওয়ার বাটন চেপে পিসি অন করা। কিন্তু ধরুণ হঠাৎ করে আপনার এই ট্রাডিশেন হারিয়ে গেল অর্থ্যাৎ পাওয়ার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন।  এর একটি উপায় হচ্ছে প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del বাটনটি চেপে ধরে Bios এ প্রবেশ করতে হবে। এরপরে Power Management Setup নির্বাচন করে এন্টার চাপুন। এখন Power on my keyboard নির্বাচন করে এন্টার দিন। তারপর আবার Password নির্বাচন করে এন্টার দিন। Enter Password এ কোন একটি কি পাসওয়ার্ড হিসেবে দিয়ে সেভ (F10) করে বেরিয়ে আসুন। হয়ে গেল কাজ। এরপর কিবোর্ড থেকে উক্ত কি অর্থ্যাৎ পাসওয়ার্ড কি চেপে পিসিটি চালু করতে পারবেন। গিগাবাইট এবং অন্যান্য মাদারবোর্ডের ক্ষেত্রে একই শর্ত প্রযোজ্য।