06 June 2014

৫ টি খাবার যা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে দুর করে ব্রণের দাগ ।

৫ টি খাবার যা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে দুর করে ব্রণের দাগ
একঃ
লেবুর রস একট প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট যা ব্রণ
বা যেকোন ধরণের কালোদাগ দুর করতে খুবই কার্যকরী।
প্রতিদিন সকালে ও দুপুরে একগ্লাস লেবুর সরবত
খান। চিনিতে সমস্যা থাকলে চিনি ছাড়াই
খেতে পারেন। এটা শরীর থেকে বিষাক্ত পদার্থ
(toxin) বের করে দেয় এবং ত্বককে উজ্জ্বল ও
প্রানবন্ত করে।

দুইঃ
প্রতিদিন কাঠবাদাম (almond) খেলে ব্রণের
ফলে সৃষ্ট ক্ষত দাগ অনেকাংশেই কমে যায়। ত্বকে টান
টান ও দ্যুতিময় ভাব আনতে কাঠবাদাম খুবই
কার্যকরী। কাঠবাদাম আছে omega 3 ফ্যাটি এসিড
যা ত্বকের প্রদাহ(inflammation) কমাতে ও ত্বকের
গঠন ঠিক রাখতে সাহায্য করে।
তিনঃ
নিয়মিত টমেটো খেলে বা প্যাক
করে মুখে লাগালে ধীরেধীরে ব্রণ ও ক্ষতদাগ
কমে যাবে। এছাড়া টমেটো ভিটামিন “সি” ও
ভিটামিন “এ” এর উৎস যা ত্বকের জন্যে খুবই
উপকারী।
চারঃ
শসাতে অনেক ধরণের এন্টি-অক্সিডেন্ট উপাদান
রয়েছে যা ব্রণের দাগ দুর করতে সাহায্য করে।
প্রতিদিন শসা খেলে আপনি পরিষ্কার, সতেজ ও
উজ্জ্বল ত্বক পেতে পারেন । তাই প্রতিদিনের
খাদ্যতালিকায় শসা বা শসার সালাদ যোগ
করতে ভুলবেন না।
পাঁচঃ
জায়ফল ও মধুর মিশ্রণ ব্রণের দাগ দুর করে ত্বকের
হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে আনে।
আপনি এটি প্যাক হিসাবেও মুখে লাগাতে পারেন।
এই মিশ্রণ সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।
প্যাকটি মুখে মেখে ৩০ মিনিট রেখে দিন তারপর
হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।