অনেক নতুন windows xp ব্যাবহারকারী রয়েছেন, যারা হরহামেশা তাদের কম্পিউটার স্লো বলে অভিযোগ করে থাকেন এবং সেই সাথে অভিঙ্গ ব্যাবহারকারীদের কাছে পরামর্শ খুজে বেড়ান কিভাবে কম্পিউটার ফাস্ট করা যায়। সেই রকম ব্যাবহারকারী হলে আপনি এই লেখাটি পরে দেখতে পারেন। আমার মনে হয় আপনার কাজে লাগবে। আপনি প্রথম দফায় যে যে কাজগুলো করতে পারেন তার ধারা হতে পারে এ রকম। Start menu থেকে run open করুন (অথবা window key+ R) ।
এখন লিখুন recent এবং enter দিন। একটি নতুন window open হবে। এই window এর সবগুলো ফাইল delete দিন। এভাবে পালাক্রমে লিখুন %temp%, temp , prefetch অতঃপর সবগুলো ফাইল delete দিন এবং রিসাইকেল বিন থেকে ডিলিট করুন। উপরোক্ত কাজ গুলো সফল ভাবে শেষ করার পর এবার নিম্নে উল্লেখিত কাজগুলো করুন। My computer এ right mouse button ক্লিক করে property অপশনটি সিলেক্ট করুন। তারপর advanced ট্যাবটিতে ক্লিক করুন। এখন performance এর setting বাটনে ক্লিক করুন performance options নামক একটি window open হবে। এখানে adjust for best performance রেডিও বাটনটি ক্লিক করে ok করে দিন। কি কম্পিউটার কেমন যেন সাদাকাল হয়ে গেল? ভয় পাবেন না এটা সাময়িক। এবার পুর্বোল্লিখিত কার্যধারা অনুযায়ী আপনি আবার my computer থেকে adjust for best performance রেডিও বাটন পর্জন্ত যান এবং নিচের দিকের Use common tasks in folders
Use drop shadows for icon levels on the desktop
Use visual styles on windows and buttons
এই কমান্ডগুলোর আগে ঠিক চিহ্ন দিন। এবং ok করুন। কাজ শেষ।
সামগ্রিক প্রক্রিয়াটি যদি একবার রিভিউ করি তাহলে দেখা যায় ব্যাপারটি এ রকমঃ- my computer>right mouse button click>properties>advanced>performance setting>adjust for best performance>ok. তারপর my computer >………….adjust for best performance > Use common tasks in folders, Use drop shadows for icon levels on the desktop, Use visual styles on windows and buttons এ ঠিক চিহ্ন>ok.
এবার আসুন আপনার startup ক্লিন করা যাক। নিচের কাজগুলো করুন।
Run > লিখুন msconfig > startup ট্যাব ক্লিক > সবগুলো ঠিক চিহ্ন উঠিয়ে দিন অথবা disable all বাটন ক্লিক করুন, apply করে ok করে দিন। restart চাইবে restart করুন । restart এর পরে একটি ডায়লগ বক্স ওপেন হবে don’t show me again তে ঠিক চিহ্ন দিয়ে ok করুন। ব্যাস কাজ শেষ।