26 June 2014

রমজানের চাঁদ দেখা যেতে পারে ২৯ জুন।

হিজরি ১৪৩৫ সনের রমজান মাসের চাঁদ আগামী ২৯ জুন রবিবার বাংলাদেশের আকাশে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট . আর খান ইসলামী নিয়ম অনুযায়ী ২৯ জুন সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সাপেক্ষে ৩০ জুন সোমবার থেকে ১৪৩৫ হিজরির রমজান মাসের গণনা শুরু হবে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি কথা বলেন . আর খান বলেন, আগামী ২৭ জুন শুক্রবার দুপুর ২টা মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা-কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে এটি ওই দিন সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ডিগ্রি নিচে ২৯১ ডিগ্রি দিগংশে অবস্থান করবে ফলে ওই দিন বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে না এটি পরদিন ২৮ জুন শনিবার সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ডিগ্রি ওপরে ২৮৫ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ৩৮ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে অস্ত যাবে
সময় চাঁদের শতাংশ আলোকিত থাকবে, তবে ওই দিনও বাংলাদেশের আকাশে চাঁদটি দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এর পরদিন ২৯ জুন রবিবার সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১৭ ডিগ্রি ওপরে ২৭৯ ডিগ্রি দিগংশে এটি অবস্থান করবে এবং প্রায় এক ঘণ্টা ২০ মিনিট দেশের আকাশে অবস্থান করে রাত ৮টা মিনিটে ২৮৬ ডিগ্রি দিগংশে অস্ত যাবে। ওই দিন চাঁদের প্রায় শতাংশ আলোকিত থাকবে এবং বাংলাদেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে স্পষ্টভাবে দেখা যাবে।