হার্ট ভাল রাখার টিপস।
হার্টের যত্ন নেবার কিছু টিপসঃ
- প্রথমেই যদি মুসলমান হয়ে থাকেন তাহলে নিয়মিত পাচঁ ওয়াক্ত নামাজ আদায়
করুন। কারণ বিজ্ঞানে এখন এটা প্রমাণিত যে সকল প্রকার রোগ ব্যাধি নামাযের
মাধ্যমে দূর করা সম্ভব।
- সকল প্রকার মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
- তামাক ও তামাকজাত দ্রব্য গ্রহন পরিহার করুন। বিশেষ করে “সিগারেট”
- তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার পরিহান করুন। বিশেষ করে ফাষ্টফুড এবং ফুটপাতের খোলা খাবার।
- বেশী বেশী করে সকল প্রকার ফলমূল ও শাক সবজি খান।
- প্রয়োজনে নিয়মিত আদা ও অন্যান্য মসলা দিয়ে রং চা খান। তবে চিনি ছাড়া।
- নিয়মিত ব্যায়াম করুন এবং সাথে সাথে নিয়মিত হাটার অভ্যাস করুন।
- আপনার দেহের গঠন ও উচ্চতা অনুযায়ী শরীরের ওজন নিয়ন্ত্রনে রাখুন।
- উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন।
- রক্তে কোলেষ্টেরলের মাত্রা সঠিক রাখার চেষ্টা করুন। আপনার বয়স যতি
চল্লিশ বা তার বেশী হয় তাহলে প্রতি ছয় মাসে অন্তত একবার রক্তে চর্বির
পরিমাণ পরীক্ষা করুন।
- অতিরিক্ত মানসিক চাপ ত্যাগ করুন।
- বাচ্চাদের ক্ষেত্রে যদি গলা ব্যাথা ও বাতজ্বর হয় তাহলে অতি সত্তর ডাক্তারের কাছে যান।
- যাদের বংশসূত্রে হৃদরোগ আছে তারা বেশী সাবধানতা অবলম্বন করুন।
- কম বয়সে হৃদরোগ হবে না এমন ধারণা মোটেও করবেন না।