আপনি যদি কম্পিউটার ফাইল গুলা এলোমেলো ভাবে রাখেন তাহলে তা নিয়ে কাজ করতে
কম্পিউটারের বেশি সময় লাগাটাই স্বাভাবিক। আর এই বেশী সময় লাগাকেই আমরা
বলে থাকি কম্পিউটারের কাজ করার গতি কম।
এখন আসুন আলোচনা করি কীভাবে কম্পিউটারের এলোমেলো ফাইল গুলো সাজিয়ে রাখবেন।
এই ফাইল সঠিকভাবে সাজানোর কাজটা আপনাকে করে দিবে Disk Defragment প্রোগ্রামটি।
এটিকে চালানোর জন্য Start Button—Program Files—Accessories– System Tools. এ যান এবং সব শেষে Disk Defragmenter এ ক্লিক করুন। তারপর এর প্রোগ্রামটি
চালু হবে। তারপর যেকোনো একটি ড্রাইভ সিলেক্ট করুন Defragment করার জন্য।
এবং Defragment এ ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন তারপর এটা কাজ
সম্পন্ন হয়েছে বলে ফলাফল প্রদশন করবে। তবে এর জন্য অনেক সময় ৪-৫ ঘন্টা
সময়ও লাগতে পারে।
আশা সকল নতুন কম্পিউটার ব্যবহারকারীরা উপকৃত হবেন।