05 June 2014

কম্পিউটার চালু করুন কি-বোর্ডের মাধ্যমে ।

কম্পিউটার চালু করুন কি-বোর্ডের মাধ্যমে

কম্পিউটার চালু করার ট্রাডিশেনাল পদ্ধতি হচ্ছে পাওয়ার বাটন চেপে পিসি অন করা। কিন্তু ধরুণ হঠাৎ করে আপনার এই ট্রাডিশেন হারিয়ে গেল অর্থ্যাৎ পাওয়ার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন।  এর একটি উপায় হচ্ছে প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del বাটনটি চেপে ধরে Bios এ প্রবেশ করতে হবে। এরপরে Power Management Setup নির্বাচন করে এন্টার চাপুন। এখন Power on my keyboard নির্বাচন করে এন্টার দিন। তারপর আবার Password নির্বাচন করে এন্টার দিন।
Enter Password এ কোন একটি কি পাসওয়ার্ড হিসেবে দিয়ে সেভ (F10) করে বেরিয়ে আসুন। হয়ে গেল কাজ। এরপর কিবোর্ড থেকে উক্ত কি অর্থ্যাৎ পাসওয়ার্ড কি চেপে পিসিটি চালু করতে পারবেন। গিগাবাইট এবং অন্যান্য মাদারবোর্ডের ক্ষেত্রে একই শর্ত প্রযোজ্য।