17 June 2014

জেনে নিন অল্প সময়ে আলুর খোসা ছাড়ানোর সহজ উপায়।

আলু ভর্তা, চটপটি কিংবা অন্য কোনো মুখরোচক খাবার বানাতে আলু সেদ্ধ করে নিতে হয়। অনেক আলু একত্রে সেদ্ধ করা সহজ হলেও খোসা ছাড়াতে কিন্ত মাঝে মাঝে সমস্যায় পরতে হয়।
সেদ্ধ আলুর খোসা ছাড়াতে গেলে দেখা যায় খোসা আলুর গায়ে লেগে থাকে উঠতে চায় না কিংবা খোসার সঙ্গে আলুর কিছুটা অংশ উঠে আসে। এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে আপনার রান্নাঘরে থাকা এক চিমটি লবণ। আলু সেদ্ধ করার সময় আলুর কেজি প্রতি এক চিমটি লবণ পানিতে দিয়ে দিন। তাহলে খোসা আলু থেকে আলগা হযে যাবে ফলে ঝামেলা ছাড়া সহজে উঠে আসবে আলুর খোসা।