15 June 2014

মাইক্রোসফট অফিসে শর্টকাট ভাবে ফন্ট পরিবর্তন করুন মাত্র এক ক্লিকে…


প্রথমত আপনি মাইক্রোসফট অফিস ওপেন করুন। এরপর যদি আপনি মাইক্রোসফট অফিস ২০০৩ ব্যবহার করেন। তবে Tools Menu তে যান। এখানে দেখতে পারবেন Customize নামে একটা অপশন আছে। প্রথমে এই অপশন থেকে Command Option টা সিলেক্ট করুন। এবার এখান থেকে Keyboard Option এ গিয়ে Categories থেকে Fonts সিলেক্ট করুন। তাহলে বাম পাশের Command Option এ আপনার ফন্টগুলোর নাম লিখুন। এখান থেকে প্রথমে অাপনি আপনার কাঙ্খিত ফন্ট সিলেক্ট করুন। আমি ইংরেজী ফন্ট হিসেবে Times New Roman সিলেক্ট করলাম। এখন Press New Shortcut Key তে কার্সর রেখে
অাপনি Alt+V চাপুন এরপর Assign এ ক্লিক করুন দেখবেন একটি সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা বাংলা ফন্ট হিসেবে Sutonny Mj সিরেক্ট করলাম এবং Press New Shortcut Key তে কার্সর রেখে অাপনি Alt+B চাপুন এরপর Assign এ ক্লিক করুন দেখবেন একটি সিলেক্ট হয়ে গেছে। এখন দুইটা অপশনই Close ক্লিক করে বেড়িয়ে আসুন। এখন যখনই বাংলা ফন্ট দরকার পড়বে তখনই কম্পিউটারের ভাষা পরিবর্তন করে Alt+B চাপুন দেখবেন ফন্ট পরিবর্তন হয়ে বাংলা হয়ে গেছে। আবার যখন ইংলিশ দরকার পরবে তখন আবার কম্পিউটারের ভাষা পরিবর্তন করে Alt+V চাপুন দেখবেন ফন্ট পরিবর্তন হয়ে ইংলিশ হয়ে গেছে। তো এবার লিখা শুরু করে দিন অারও দ্রুত। আরেকটা কথা কম্পিউটারের ভাষা পরিবর্তনের জন্য যারা বিজয় ব্যবহার করেন তারা Ctrl+Alt+B তে ক্লিক করলেই দেখবেন কম্পিউটারের ভাষা পরিবর্তন হয়ে গেছে।