20 August 2014

বিয়ের দাওয়াতঃ কম খরচে কীভাবে সাজবেন।

বিয়ের দাওয়াতে যাবেন আর সাজবেন না তা কি করে হয়। হয় পার্লারে না হয় ঘরেই সেরে নিতে হবে সাজ পর্ব। সহজে আর ঝটপট সাজে বেঁচে যাবে সময়। খরচ কমাতে সময় বাঁচাতে সাজ পর্ব সমাধান করুন সহজ ভাবে-উৎসব ও অনুষ্ঠান / ফ্যাশন / রূপচর্চা
  • পারফেক্ট মেকআপ শুরু হয় ভালো বেস দিয়ে। প্রথমে আপনার মুখ ভালোভাবে ধুয়ে ভালো অয়েল ফ্রী ফাউন্ডেশন লাগিয়ে নিন। তাহলে মেকআপ ভালো ভাবে বসবে। মুখ বেশি তৈলাক্ত হলে পাউডার ফাউন্ডেশন লাগান।
  • কমপ্যাক্ট পাউডার, গাঢ় শেডের প্যানকেক, মাশকারা, আইশ্যাডো, আইলাইনার, কাজল, লিপস্টিক, লিপলাইনার, কনসিলার, ব্লাশন ব্রাশ ও ফাউন্ডেশন রাখতে হবে। দিনের কোনো অনুষ্ঠানে বা ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। ত্বকে দাগ থাকলে কনসিলার দিয়ে ভালো করে মিশিয়ে নিন ত্বকের সঙ্গে। এরপর ফাউন্ডেশন বা কমপ্যাক্ট পাউডার দিন। এতে ত্বক সতেজ দেখাবে।
  • চোখের সাজে শুরুতে চোখের ওপরের পুরো জায়গায় আই প্রাইমার দিন। এরপর আইশ্যাডো দিতে হবে। ড্রেসের সাথে মিলিয়ে দুই বা তিন শেডের আইশ্যাডো দিতে পারেন। এরপর চোখ সুন্দর দেখাতে চাইলে চোখের পাতার একদম ভেতর দিয়ে কাজল দিন।
  • এবার আইলাইনার বা কাজল চোখের ওপরে বা নিচে দিতে হবে। তবে চোখ আকর্ষণীয় করার জন্য ঘন করে মাশকারা দিতে হবে। একবার মাশকারা দিয়ে কিছুক্ষণ রেখে আবার মাশকারা দিন।
  • মাশকারা দেওয়ার সময় চোখের ওপরের পাতা ওপরের দিকে উঠিয়ে দিতে হবে। আর পাতাগুলো যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। ভ্রু-র সাজ আইব্রো পেনসিল দিয়ে ভ্রু এঁকে নিয়ে এরপর শুকনো মাশকারা ব্রাশ দিয়ে আঁচড়ে নেবেন। ভ্রু কে আরও ন্যাচারাল লুক দিতে চাইলে ভ্রু-র রঙ এর থেকে হাল্কা রঙ-এর আইশ্যাডো বেছে নিয়ে তা হাল্কা করে ভ্রু এর উপর বুলিয়ে নিন। এরপর সেই রঙ এর কাজল দিয়ে হাল্কা করে ভ্রু একে নিন। এরপর আইব্রো ব্রাশ দিয়ে ভ্রু এর শেপ ঠিক করে নিন।
  • বাড়তি সৌন্দর্য যোগ করতে বাদামি আইশ্যাডো ব্যবহার করতে পারেন।
  • দিনে ঠোঁটের সাজ ম্যাট লিপস্টিক দিলে ভালো। রাতে ভারী লিপগ্লস ব্যবহার করতে পারেন। লিপস্টিক দীর্ঘক্ষণ ঠোঁটে রাখার জন্য প্রথমে লিপস্টিক থেকে এক শেড গাঢ় লিপলাইনার দিয়ে ঠোঁট আঁকতে হবে। এতে লিপস্টিক ছড়িয়ে পড়ে না। এবার টিস্যু দিয়ে চেপে নিতে হবে। আর হাতের কাছে পাউডার থাকলে পাউডার দিয়ে চাপ দিয়ে আবার লিপস্টিক লাগাতে হবে। পুরো সাজ শেষ হয়ে এলে ব্লাশন ব্যবহার করতে হবে।
  • গালের ফোলাভাব বা বাড়তি চর্বি লুকাতে চাইলে গাঢ় শেডের প্যানকেক নিয়ে গালের পাশ ঢেকে দিতে পারেন। এর ওপর ব্লাশন লাগালে গাঢ় শেড বোঝা যাবে না।
  • চুল যে বাঁধতেই হবে এমন কথা নেই। সামনের দিকে হালকা ফুলিয়ে চুল পেছনে ছেড়ে দিতে পারেন। সালোয়ার-কামিজের সঙ্গেও ছেড়ে রাখতে পারেন চুল। আগে ভাগেই চুলের একটি সুন্দর কাট দিয়ে নিন।
  • নখের অলঙ্করণ করতে চাইলে গাঢ় বেজ নেইল পলিশের ওপর হালকা রঙের নকশা অথবা হালকা বেজ নেইল পলিশের ওপর গাঢ় রঙের নকশা দিয়ে নখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারেন।