ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। ফেসবুক থেকে
আপত্তিকর ছবি না সরানোর দায়ে ১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে
সামাজিক যোগাযোগের এ সাইটটির বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের মরিয়ম
আলি।
পুরোনো এক বন্ধুর আপলোড করা ‘রিভেঞ্জ পর্নো’ ছবি ফেসবুক কর্তৃপক্ষ না
সরানোয় প্রতি ফেসবুক ব্যবহারকারীর হিসেবে ১০ সেন্ট করে ক্ষতিপূরণের এই
মামলা করেছেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা মরিময়
ফেসবুকের কাছে বেশ কয়েকবার ছবি সরানোর অনুরোধ জানালেও তারা তা অবহেলা
করেছে। তার মতো দেখতে অন্য একজনের নোংরা ছবিগুলো যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে
তার প্রাক্তন বন্ধু আদিল শাহ খান আপলোড করেছেন। বিষয়টি ‘গাফিলতি, জেনেশুনে
বা ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা বিশেষ উদ্দেশ্যে’ আলির
ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে।
মরিয়মের দাবি, তার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে তাতে নোংরা ছবি
আপলোড করেছেন আদিল শাহ খান। আদিল শাহর নোংরামির খেসারত এখন ফেসবুককেই দিতে
হতে পারে।