09 August 2014

মোবাইল ফোনটি দীর্ঘদিন নির্বিঘ্নে ব্যবহার করতে চান? তাহলে এই টিউন আপনার জন্য


ভেজা হাতে কখনই মোবাইল ফোন ধরবেন না। এতে মোবাইলে অসাবধানতাবশত পানি ঢুকে যেতে পারে।
গেম খেলার উত্তেজনায় হোক অথবা রাগ করেই হোক কখনোই টাচে খুব বেশি জোরে চাপ দিয়ে ব্যবহার করবেন না। এতে টাচ স্ক্রিনের ক্ষতি হয়।
স্ক্রিন প্রোটেক্টর ছাড়া মোবাইল ব্যবহার করবেন না। তাহলে মোবাইলের ডিসপ্লে স্ক্রিন ভালো থাকবে।
অনেক সময় ঘামে কিংবা ময়লা লেগে মোবাইলের স্ক্রিন আঠা আঠা ময়লা হয়ে যায়। এক্ষেত্রে তুলায় রাবিং অ্যালকোহল অথবা বডি স্প্রে লাগিয়ে মুছে ফেলুন। স্ক্রিন পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে।

আপনার সেটে চার্জ যখন ২৫% অবশিষ্ট থাকবে, তখনই মোবাইল চার্জে দিয়ে দিন। আবার ফুল চার্জ হয়ে যাওয়ার পরে অহেতুক চার্জে লাগিয়ে রাখবেন না। এতে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এছাড়াও যখন চার্জ দিবেন তখন আংশিক না দিয়ে ফুল চার্জ করে নিন।
মোবাইল হাত ফসকে হুট করে পড়ে যেতে পারে মেঝেতে। এতে মোবাইলটি পুরোপুরি নষ্ট হয়ে যাক আর না যাক ক্ষতি হবে নিশ্চিত ভাবেই। তাই মোবাইলে এমন কভার লাগিয়ে রাখুন যেন হাত ফসকে পড়ে গেলেও কোনো ক্ষতি না হয় কিংবা আঘাত না পায়।
মোবাইল কখনই গরম স্থানে রাখবেন না। অতিরিক্ত রোদে, চুলার পাশে, ল্যাপটপের নিচে ইত্যাদি স্থানে মোবাইল রাখলে তাপে আপনার সেটের ক্ষতি হবে।