১. ল্যাপটপের স্ক্রিন কিন্তু অনেক বেশি চার্জ খরচ করে। তাই যতোটা সম্ভব
ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন। কিবোর্ডে ব্যাকলাইট থাকলে সেটিও সেটিংস থেকে
বন্ধ করে দিন।
২. ল্যাপটপের ইউএসবি পোর্টের সঙ্গে কোনো ডিভাইস লাগানো থাকলে প্রচুর
চার্জ খরচ হয়। তাই প্রয়োজন শেষ হলেই এক্সটারনাল ডিভাইসটি খুলে ফেলুন।
৩. ল্যাপটপ বেশি গরম হলে ভেতরের ফ্যানগুলোর ঘুর্ণন বেড়ে যায়, এতে
ব্যাটারি খরচ হয় বেশি। সে কারণে কখনোই নরম গদি বা বালিশে রেখে ল্যাপটপ
ব্যবহার করবেন না তাতে গরম বাতাস আটকে আরো গরম হবে। ল্যাপটপ কুলারও কিনে
নিতে পারেন।
৪. কখনো স্ট্যান্ডবাই মুডে না রেখে হাইবারনেশনে রাখুন। এতে ব্যাটারির
চার্জ সংরক্ষিত থাকবে। আর ল্যাপটপ বন্ধ হলেও শেষ যেভাবে কাজগুলো সংরক্ষণ
করছিলেন ল্যাপটপ চালু করলে ঠিক সে অবস্থাতেই পাবেন।
৫. ল্যাপটপে উইন্ডোজের সঙ্গে বিল্টইন পাওয়ার প্ল্যান সেটিংসও আছে।
বিভিন্ন অপশন যেমন: ডিসপ্লে ব্রাইটনেস বাড়ানো বা কমানো, কখন ডিসপ্লে ডিম বা
অনুজ্জ্বল করতে এবং বন্ধ করতে চান, হার্ড-ড্রাইভ ও ইউএসবি পাওয়ার বন্ধ
করতে চান সেগুলো সেটিং আছে।