পাশ্চাত্যের দেশগুলোতে শুধু সুন্দর মুখশ্রী নয়, আকর্ষণীয় ফিগারের মতো
মেয়েদের পায়ের সৌন্দর্যও একইরকম গুরুত্বপূর্ণ। এখন মানুষ সর্বাঙ্গে সুন্দর
হতে চায়। তাই পা কে আর অবহেলা নয়। সেই সুন্দর পা পেতে হলে আপনাকে যা করতে
হবে-
*পায়ের যত্নে ক্রিম :
পরিষ্কার পরিচ্ছতাই হলো সৌন্দর্যের প্রথম শর্ত অর্থাৎ পায়ের লোম ভালোভাবে দূর করতে হবে৷ আর পরে অবশ্যই ভালো লোশন বা ক্রিম মাখা জরুরি।
*পায়ের মেকআপ :
পায়ের ছোটখাটো দাগ বা ক্রুটি দূর করার জন্য ব্রাউন রংয়ের বিশেষ ধরনের কয়েকটি মেকআপ পাওয়া যায়। এর মধ্য থেকে পছন্দের একটি বেছে নিয়ে ভালোভাবে মিশিয়ে স্পঞ্জ দিয়ে লাগিয়ে নিতে হয়। পরে পাউডার লাগিয়ে দিলেই সব ঢেকে যায়। এই পরামর্শ দিয়েছেন জার্মানির এক ফার্মেসিতে কাজ করা কর্নেলিয়া গ্যুটে।

*সব সময় হাই হিল নয় :
হাই হিল জুতো পরলে বেশিরভাগ মেয়েকেই আরো আকর্ষণীয় লাগে সন্দেহ নেই। তা সত্ত্বেও সবসময় হাই হিল পরা উচিত নয়। মাঝে মাঝে একদম খালি পায়ে থাকতে পারলে আরো ভালো। তবে পা দুটো ক্লান্ত মনে হলে তাতে খুব ঠাণ্ডা, বিশেষ করে জেল বা থারমাল স্প্রে ব্যবহার করা যেতে পারে যেন পাগুলো আবার সজীব হয়ে ওঠতে পারে। সুন্দর জুতোর জন্য যে চাই সুন্দর পা!
*ম্যাসাজ গ্লাভস :
পায়ের ত্বক মসৃণ করতে সপ্তাহে দু’বার বিশেষ ধরনের ওয়েলনেস বা ম্যাসাজ গ্লাভস পরে ম্যাসাজ করুন। এতে পায়ের রক্ত চলাচল ভালো হবে এবং ত্বক খুব সুন্দর ও মসৃণ হবে। তবে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনতে ভালো লোশন ব্যবহার করুন।ত্বকে আর্দ্রতা কমে গেলে তা ত্বকের জন্য হয় স্ট্রেস। তখন তা অতিবেগুনি রশ্মি বিকিরণের মতো কাজ করে থাকে অর্থাৎ ত্বকের বুড়িয়ে যাওয়া ত্বরান্বিত করে। তাই সপ্তাহে দু’দিন পায়ের গোড়ালি থেকে ওপর পর্যন্ত স্ক্রাব ক্রিম দিয়ে আস্তে আস্তে ঘসে ধুয়ে পরে ভালো বডি লোশন লাগাতে হবে। এতে পায়ের ত্বক মসৃণ তো হয়ই, রক্ত চলাচলও খুব ভালো হয় এবং দেখতেও আকর্ষণীয় লাগে।
*ম্যাসাজ :
মাঝে মাঝে পায়ের নীচ থেকে উপর পর্যন্ত আঙুল দিয়ে মৃদুভাবে চেপে ধরে উপর-নীচ করতে পারেন। এছাড়া পা ম্যাসাজ করার জন্য বিশেষ রোলার পাওয়া যায়। সেটা একবার ওপর থেকে নীচে, আবার পরে নীচ থেকে ওপরে তুলতে থাকুন। এভাবে কয়েকবার করলেই পা দুটো খুব হালকা মনে হবে এবং ক্লান্তি দূর হবে।