ঢাকা: অবশেষে বিয়ে করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা।
পুরান ঢাকার ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে মঙ্গলবার রাতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর উত্তরায় ৪ নম্বর সেক্টরে শ্বশুরবাড়িতে উঠেছেন সারিকা।
সারিকা জানান, মঙ্গলবার পারিবারিকভাবে অনেকটা হঠাৎ করেই বিয়ে হয়েছে।
বুধবার বিকেলে বনানীর একটি হোটেল তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান।
বিভিন্ন স্থির ও চলমান বিজ্ঞাপনে দু’বছর মডেলিং করার পর ২০০৯ সালে টিভি নাটকে অভিনয় শুরু করেন সারিকা। আশুতোষ সুজনের পরিচালনায় ‘ক্যামেলিয়া’য় প্রথম অভিনয় করেন তিনি। এরপর থেকে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন সারিকা।