রসুন : ২/৩ কোয়া রসুন এক কাপ পানিতে সিদ্ধ করে নিয়ে এরপর স্বাভাবিক করে সাথে একটু মধু মিশিয়ে পান করবেন।
আদা : একটু আদা হালকা করে বেটে নিয়ে এক কাপ পানিতে সিদ্ধ করে পান করবেন । গলা ব্যাথা থেকে মুক্তির জন্য দিনে তিন চারবার এইভাবে খাবেন । আদা চিবিয়ে খেলেও কাজ হতে পারে। লেবু : দুই টেবল চামচ লেবুর রসের সাথে এক টেবল চামচ মধু মিশিয়ে হালকা গরম করে পান করবেন, দিনে চারবার অন্তত এইভাবে পান করবেন। অথবা প্রতিবার চায়ের সাথে আদা, লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে পান করবেন। মধু ও গরম দুধ : ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস দুধে মধু মিশিয়ে খেতে পারেন। সাথে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক চামচ মধু খেয়ে নিতে পারেন। পেয়াজ : আধা চা চমচ পেয়াজের রসের সাথে এক চা চামচ মধু মিশিয়ে দিনে অন্তত দুবার পান করবেন ।