ফেসবুক এবার বিনামূল্যে ইন্টারনেট সেবা দেয়া শুরু করেছে। এর ফলে কোনও
রিচার্জ বা ডেটা রিচার্জ ছাড়াই ইন্টারনেট ব্রাউজিং করা যাবে। এয়ারটেল
ব্যবহারকারীরা প্রথমে এই পরিষেবা ব্যহার করতে পারবেন। পরে সব মোবাইল
অপারেটরেই এই সুবিধা পাওয়া যাবে। জানিয়েছেন ফেসবুকের সিইও মার্ক
জুকারবার্গ।
নতুন একটি অ্যাপসের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। এ
অ্যাপসের নাম ইন্টারনেটডটওআরজি। এর মাধ্যমেই জানা যাবে স্থানীয় হাসপাতাল,
চাকরির খবর, রেস্তোরাঁ, শিক্ষা-সংক্রান্ত সব তথ্য।
জুকারবার্গ
জানিয়েছেন, ইন্টারনেটডটওআরজির লক্ষ্য হলো গোটা পৃথিবীর মানুষকে বিনামূল্যে
ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেয়া। তিনি আরও বলেন, আমাদের সংস্থা মনে
করে, বিনামূল্যে ইন্টারনেটের মাধ্যমে স্বাস্থ্য, চাকরি, পড়াশোনা ও প্রাথমিক
তথ্যটুকু পাওয়ার অধিকার আছে বিশ্বের সব মানুষের। ফেসবুক ব্যবহারকারীদের
জন্য আমরা এরপর বিনামূল্যে আরও নতুন সেবা আনব।
আপাতত শুধুমাত্র জাম্বিয়ার এয়ারটেল ব্যবহারকারীরাই তাদের মোবাইলে এই অ্যাপস ব্যবহারের সুবিধা পাবেন। গোটা বিশ্বের মানুষ এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবে শিগগিরই।
ফেসবুকের প্রডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর গাই রোজেন বলেন, মোবাইল ফোনের নেটওয়ার্কের আওতায় বাস করেন বিশ্বের জনসংখ্যার ৮৫ শতাংশ মানুষ। কিন্তু তাদের মধ্যে মাত্র ৩০ শতাংশ ইন্টারনেটের আওতায় বাস করেন। এই অ্যাপসটি ডাউনলোড করলে কোনও খরচ ছাড়াই স্বাস্থ্য, শিক্ষা, খবর, চাকরির-তথ্য পাওয়া যাবে। বিনামূল্যে এই সার্ভিসগুলি মানুষের কাছে পৌঁছে দিয়ে আরও বেশি মানুষকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করতে চাই আমরা।