এ সুযোগের মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকরা মাত্র ১ টাকায় সারাদিন ব্যবহারের জন্য ৩ এমবি ইন্টারনেট (২জি) সুবিধা পাবেন এবং একই সঙ্গে পাবেন ২টি এমএমএস ফ্রি। প্যাকেজ কার্যকর হওয়ার দিনসহ দু’দিন পর্যন্ত এ সুবিধার মেয়াদ থাকবে। এমনকি মেয়াদ থাকতে ৩ এমবি ডাটা শেষ হয়ে গেলেও ওই মেয়াদ চলাকালীন প্রতি ১০ কিলোবাইট ০.০১ টাকায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। দিনজুড়ে ইন্টারনেট ব্যবহারের এ সুযোগে স্বয়ংক্রিয় নবায়নের ব্যবস্থা আছে। ইউএসএসডি কোড *৫০০*১১*১# ডায়াল করে যে কেউ বিনামূল্যে এ সুযোগটি নিতে পারেন। এছাড়াও গ্রাহকরা *৫০০*৬১# ডায়াল করে নিজেদের ইন্টারনেট ভলিউম ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এবং *৫০০*৬০# ডায়াল করে কতটুকু ব্যবহারের বাকি আছে তা জানতে পারবেন কোনো খরচ ছাড়াই। গ্রামীনফোনের সিএমও অ্যালান বঙ্কে বলেন, ‘আমাদের অধিকাংশ গ্রাহকরা এখনো ফিচার ফোন ব্যবহার করেন। তাঁদের জন্য এটি খুবই সাশ্রয়ী একটি প্যাকেজ।