মানুষের বিনোদনের এক অন্যতম মাধ্যম হলো টেলিভিশন। যারা বাইরের কোলাহলে যেতে
পছন্দ করেন না তাদের আনন্দ পাওয়ার একমাত্র মাধ্যম টেলিভিশন। কিন্তু সেই
সাধের টেলিভিশনই মানুষের জীবনের সময়সীমা কমিয়ে আনতে পারে ব্যাপক হারে। তবে
এক্ষেত্রে বিনোদনের জন্য সহায়ক হতে পারে কম্পিউটার। দ্রুত মৃত্যুর সাথে
কম্পিউটার দেখার কোনো সম্পর্ক নেই। এক গবেষণায় প্রকাশ, যারা প্রতিদিন গড়ে
তিন ঘণ্টা বা তার বেশি সময় ধরে টিভি দেখেন তারা সাধারণত দ্রুত মৃত্যুর
সম্মুখীন হন।
গবেষকরা বলছেন, টানা বহুক্ষণ ধরে টিভি দেখার অভ্যাস স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। দিনে টিভি দেখার সময়সীমা ২ ঘণ্টার মধ্যে বেঁধে ফেলাই বুদ্ধিমানের কাজ।
১৩ হাজার ২৮৪ জন স্বাস্থ্যবান স্প্যানিশ যুবক-যুবতীর উপর টেলিভিশন দেখার সময়, কম্পিউটার ব্যবহারের সময়, ড্রাইভিং করার সময়ের সঙ্গে মৃত্যুর সম্পর্ক পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা।
গবেষকরা দেখেছেন, বেশিক্ষণ কম্পিউটার ব্যবহার বা ড্রাইভিং করার (অ্যাক্সিডেন্ট ছাড়া) সঙ্গে জলদি মৃত্যুর কোনও সম্পর্ক নেই।