নিয়মিত লাইক-কমেন্ট বাড়ানোর জন্য নানা কায়দাও আমরা অবলম্বন করে থাকি।
আমরা এও জানি একটি স্ট্যাটাসে ১০টি লাইক পড়লে ১০ জনেরও অধিক ফেসবুক
ব্যবহারকারী সেই স্ট্যাটাস কিংবা ছবিটি দেখেছেন। কিন্তু কতজন দেখেছেন তা
কিন্তু আমরা জানতে পারি না। লাইক কিংবা কমেন্ট না পড়লেও ঠিক কতজন ফেসবুক
ব্যবহারকারী আমার স্ট্যাটাস বা ছবিটি দেখেছেন তা জানার আগ্রহ থেকেই যায়।
এবার শুধু আগ্রহ আপনি মনে মনে পুষেই রাখবেন না। আসলেই জানতে পারবেন ঠিক কতজন ফেসবুক ব্যবহারকারী আপনার আপলোডকৃত ছবি বা স্ট্যাটাসটি দেখেছেন। আর এটি দেখার জন্য কোনো অ্যাপস ব্যবহারের প্রয়োজন হবে না। কারণ, স্বয়ং ফেসবুক কর্তৃপক্ষই এই অপশনটি চালু করেছে গত বৃহস্পতিবার। এরইমধ্যে ১২০ কোটিরও অধিক ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টে যোগ হয়েছে এই অপশনটি।

আপনার ফেসবুকের প্রাইভেসি অপশনে গিয়ে এই টুলটি দেখতে পাবেন। এই টুল দিয়ে আপনার আপলোডকৃত স্ট্যাটাস কিংবা ছবিটি কতজন দেখেছে তা জানার পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণ প্রাইভেসিনির্ভর কাজও করতে পারবেন। এ প্রসঙ্গে ফেসবুক কর্মকর্তা পেডি আন্ডারউড বলেন, ‘ফেসবুক এখন মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।
আমরা জানি ফেসবুকে আপনি আমাদের সঙ্গে নয়, আপনার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে এসেছেন। তাই আমরা সবসময়ই চেষ্টা করি আপনাদের প্রয়োজনকে উপলব্ধি করার। আপনার স্ট্যাটাস কিংবা ছবিটি কতজন লাইক, কমেন্ট, শেয়ার করেছে এটা জানার পাশাপাশি কেউ লাইক কিংবা কমেন্ট না করলেও কতজন দেখেছে তা জানাও জরুরি। এই টুলটি আমরা গত জুলাইয়ে প্রকাশ করার কথা দিয়েছিলাম। খানিকটা দেরি হলেও আপনাদের উপভোগ্য করে তুলতে পেরেছি।’