10 September 2014

ক্ষুদ্রতম প্রসেসর নিয়ে এলো ইন্টেল


ছোট আকৃতির ট্রানজিস্টরের ব্যবহার করে ইন্টেল নিয়ে এসেছে ১৪-ন্যানোমিটার ট্রানজিস্টরের প্রসেসর। আর এটিই হচ্ছে এখন পর্যন্ত সবচাইতে ক্ষুদ্রতম প্রসেসর। নতুন ব্রডওয়েল প্রসেসরগুলো আকারে প্রায় অর্ধেক এবং পুরুত্বেও প্রায় ৩০ শতাংশ কম। ইন্টেল জানিয়েছে, এর আগে এত ছোট আকৃতির ট্রানজিস্টরের ব্যবহার হয়নি কোনো প্রসেসরে। এর ফলে বহনযোগ্য প্রযুক্তিতে বিপ্লব ঘটবে। দীর্ঘদিন ধরেই ক্ষুদ্র আকৃতির প্রসেসর তৈরি নিয়ে কাজ চলছে
। প্রতিনিয়ত প্রযুক্তি পণ্যের আকার ছোট হয়ে আসছে। ইন্টেলও প্রতিনিয়ত ছোট আকারের প্রসেসর নিয়ে আসে। যার ধারাবাহিকতায় ইন্টেল তৈরি করেছে ১৪-ন্যানোমিটার ট্রানজিস্টরে তৈরি প্রসেসর যা এখন পর্যন্ত ক্ষুদ্রতম। যদিও আগেই ১৪-ন্যানোমিটার ট্রানজিস্টরে প্রসেসর তৈরির ঘোষণা দিয়েছিল ইন্টেল। ইন্টেলের আগামী প্রজন্মের ব্রডওয়েল প্রসেসর পরিবারে প্রথমবার এসেছে কোরএম চিপ। বর্তমানে বাজারে ইন্টেলের হাসওয়েল সিরিজের যেসব প্রসেসর রয়েছে সেগুলো ২২-ন্যানোমিটার ট্রানজিস্টরে তৈরি। ইন্টেল জানিয়েছে, এই প্রসেসর ব্যবহার করলে ট্যাবলেট পিসিতে বাড়তি ফ্যান যুক্ত করতে হবে না। ফলে ৯ মিলিমিটারের চেয়ে কম পুরুত্বের ট্যাবলেট পিসি তৈরি করা সম্ভব হবে। একই সঙ্গে ট্যাবলেট পিসির কার্যক্ষমতাও থাকবে বেশি। প্রসেসরগুলো বর্তমানের প্রসেসরগুলোর তুলনায় ৫০ শতাংশ বেশি কম্পিউটিং পারফরম্যান্স। এছাড়াও ৪০ শতাংশ বেশি গ্রাফিক্স পারফরম্যান্স করবে।