19 April 2016

সিম নিবন্ধনের সময়: তারানা হালিম

আগামী ৩০ এপ্রিলের পর সিম নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। 
মঙ্গলবার সকালে সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন পয়েন্টের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
তারানা হালিম বলেন, নিবন্ধনের নির্ধারিত সময় শেষে অনিবন্ধিত মোবাইল সিমগুলো বন্ধ করে দেওয়া হবে। তবে এর আগে গ্রাহকদের সিম সাময়িক সময়ের জন্য বন্ধ করে সাবধান করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত ৬ কোটি ৩৬ লাখ সিম নিবন্ধিত হয়েছে। নিবন্ধন কাজের জন্য এক লাখ ডিভাইস রয়েছে। এ সময় আগামী ৩০ এপ্রিলের মধ্যেই সকল সিম নিবন্ধন সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সচিবালয়ের যে পয়েন্টটি উদ্বোধন করা হয়েছে সেখান থেকে সকল মোবাইল কোম্পানির সিম নিববন্ধন করা যাবে বলেও জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।

SSC Result 2016 পাওয়ার সকল উপায় ও টিপস

SSC Exam Result 2016:- ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফল আগামী মে মাসের ৫-৭ তারিখের মধ্যে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে ওই তিনদিনের মধ্যে যেকোনো একদিনের সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষাবোর্ডের সূত্র থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবীর চৌধুরী বলেন, আগামী মাসের ৭ তারিখের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। এ লক্ষ্যে সময় নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে ১৬ লাখ সাড়ে

18 April 2016

মঙ্গলবার প্রাথমিক বৃত্তির ফল প্রকাশিত হবে




মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল প্রকাশ করা হবে। এ ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd তে পাওয়া যাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়েছে।
ঝরে পড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। 
আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য আলাদা পরীক্ষা নেয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা/ওয়ার্ডভিত্তিক বৃত্তি দেয়া হচ্ছে। 

যে ৭টি খাবার আসলে খাওয়া ভালো নয় মোটেও!

আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন তাহলে আপনার খাদ্যাভ্যাসের প্রতি নজর দিতে হবে। বেশিরভাগ মানুষই কী খাচ্ছেন সেই বিষয়ে সচেতন নয়। জাঙ্ক ফুড খাওয়া ভালো না জেনেও তারা তা খান যতক্ষণ পর্যন্ত না  কোন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয়। খারাপ খাদ্য খাওয়ার পরিণতি কয়েক বছর পড়ে টের পাওয়া যায় এবং ততদিনে অনেক দেরি হয়ে যায়। দীর্ঘদিন যাবত খারাপ খাদ্য গ্রহণের ফলে মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় যা মৃত্যুর কারণও হতে পারে। যে খাবারগুলো স্বাস্থ্যের জন্য হানিকর সেগুলো সম্পর্কে জেনে নেব আমরা আজকের এই ফিচারে।
১। বেক করা মিষ্টি জাতীয় খাবার
মাফিন, কুকিজ, কেক ও ডোনাট এই সব খাবারই মজাদার ও

08 January 2016

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান।

১। তত্তবধায়ক সরকার বিলুপ্তি
উঃ ১৫সংশোধনী
২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ
উঃ ১
৩। বাংলাদেশের ১ম আদম শুমারী কব
উঃ ১৯৭৪সালে
৪। গণপরিষদে বাংলাভাষা কে রাষ্ট্রীয় স্বীকৃতি
উঃ ১৬ফ্রেব্রু ১৯৫৬
৫। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের
ওপর ব্যাপক হত্যাকান্ড
উঃ ১৪ ডি:
৬। বাঙালী জাতীয় প্রধান অংশ কোন মূল
জাতিগোষ্ঠীর
উঃ অষ্ট্রিক
৭। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম

24 December 2015

জেএসসি, পিএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ 31 ডিসেম্বর 2016

জেএসসি, পিএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ 31 ডিসেম্বর 2016। রেজাল্ট দেখতে হলে ভিজিট করুন। 

আমাকে ক্লিক করুন।