ঢাকা: সম্প্রতি খবরে বেরিয়েছিলো যে সাদা
রুটি (ব্রেড) স্বাস্থ্যের জন্য খারাপ। ওই খবরের সূত্র ধরে আপনি হয়তো সকালের
নিয়মিত নাস্তার তালিকা থেকে সাদা রুটিকে বিদায় জানিয়েছিলেন।তবে যারা এই রুটির ভক্ত, তাদের জন্য সুখবর।
সাদা রুটি মোটেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো নয়ই বরং পাকস্থলির জন্য সাদা রুটি উপকারী।
তাই চিন্তার কিছু নেই, যথারীতি সাদা রুটি
খাওয়া শুরু করুন। সাদা রুটি বা হোয়াইট ব্রেড পাকস্থলিতে উপকারী
ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে।
সর্বশেষ গবেষণায় এমন তথ্যই প্রকাশ পেয়েছে আমেরিকান কেমিস্ট সোসাইটির জার্নালে।
পাকস্থলিতে থাকা উপকারী ব্যাকটেরিয়া বা
মাইক্রোবাইয়োম আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। এগুলো আমাদের রোগ
প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। মাইক্রোবাইয়োমের ঘাটতি মানুষকে ভাইরাস,
ইনফেকশন ও অ্যালার্জির শিকারে পরিণত করতে পারে। আর সাদা রুটি আমাদের শরীরে
এই উপকারী ব্যাকটেরিয়া ল্যাকটোব্যাসিলাসের বৃদ্ধিতে সহায়তা করে।
তাই কোনো ভয় নেই, সকালের নাস্তায় উপভোগ করুন জেলি আর মাখন লাগানো হোয়াইট ব্রেড।