18 June 2014

এয়ারটেলে আনলো নতুন প্যাকেজ “গ্যাংটক”

বাংলাদেশের দ্রুতবর্ধনশীল মোবাইল অপারেটর, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড গ্যাংটক নামের একটি নতুন প্রিপেইড প্যাকেজ বাজারে এনেছে। গ্যাংটক প্যাকেজের মাধ্যমে গ্রাহকরা তার গ্যাং/ গ্রুপের অন্যান্য সদস্যদের সাথে ০.৫ পয়সা সেকেন্ড রেট-এ কথা বলতে পারবেন যে কোন সময়। 
এই নতুন প্যাকেজের সাহায্যে এয়ারটেল গ্রাহকরা যত খুশি তত বন্ধুদের তার গ্যাং-এ যোগ করতে পারবেন। এয়ারটেলের অন্যান্য প্যাকেজের গ্রাহকরা এঞ লিখে ৭৩৫৩ নাম্বারে এসএমএস পাঠাবার মাধ্যমে অথবা ইউএসএসডি *১২১*১৩০# ডায়াল করে বিনামূল্যে গ্যাংটক প্যাকেজে মাইগ্রেট করতে পারবেন।

গ্যাংটক ব্যবহারকারীরা তাদের বন্ধুদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার মাধ্যমে বন্ধুদের তার গ্যাং-এ যোগ করতে পারবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার জন্য গ্রাহককে Gang<space>016XXXXXXX লিখে ৫৬৭৮৯ নম্বরে সেন্ড করতে হবে। রিকোয়েস্ট একসেপ্ট হবার পর উভয় বন্ধুই একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন এবং এসএমএস প্রেরণকারী গ্রাহক তার বন্ধুর নম্বরে ০.৫ পয়সা প্রতি সেকেন্ড রেট-এ ২৪ ঘণ্টা কথা বলতে পারবেন।
এই প্যাকেজ ব্যবহারকারী গ্রাহকরা তার গ্যাং এর বাইরে যেকোন নম্বরে সকাল ৮:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত ০.৬৬ টাকা প্রতি মিনিট এবং সন্ধ্যা ৬:০০ টা থেকে  সকাল ৮:০০ টা পর্যন্ত ১.২৯ টাকা প্রতি মিনিট রেটে ১০ সেকেন্ড পালসে কথা বলতে পারবেন।
এয়ারটেলের গ্যাংটক গ্রাহকরা মাত্র ৫ টাকা+ ভ্যাট দিয়ে আনলিমিটেড ফেসবুক উপভোগ করতে পারবেন। প্যাক ব্যবহারকারীরা দৈনিক ৩০ এমবি ফেসবুক ব্যবহার করতে পারবেন, এরপর থেকে ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে। ৩০ এমবি ফেসবুক ব্যবহারের পর গ্রাহকের ফ্রি/ পেইড ভলিউম শেষ হয়ে যাবে এবং এরপর গ্রাহকরা বিনামূল্যে ৮০শনঢ়ং ¯পীডে ফেসবুক উপভোগ করতে পারবেন। এই প্যাকের মেয়াদ এক দিন। গ্রাহকরা *১২১*১২৭# ডায়াল করার মাধ্যমে এই ফেসবুক প্যাকেজটি কিনতে পারবেন।