বগুড়ার শেরপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে বুধবার বিকাল ৪টার দিকে বজ্রপাতে
তামান্না খাতুন (৮) নামের এক শিশু নিহত ও ৪ জন আহত হয়েছে। জানা গেছে,
উপজেলার ফুলবাড়ী বাজার সংলগ্ন খেলার মাঠে বৃষ্টির মাঝে ছেলেরা ফুটবল
খেলছিল। বাড়ির পার্শ্বে দাড়িঁয়ে খেলা দেখছিল শিশু তামান্না। এসময় বজ্রপাতে
তামান্না ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। সে ফুলবাড়ী গ্রামের শামীম কামালের
মেয়ে। এ ঘটনায় আহতরা হলো- ফুলবাড়ী গ্রামের জাবেদ আলীর ছেলে জাকারিয়া (১৪),
একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম তাজু (১৫), জাবেদ আলীর
মেয়ে শাপলা (৭) ও মোছা: ববি খাতুন (১০)। শেরপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হতাহতের খবর নিশ্চিত করেছেন।